সিলেট ০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন ‎চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ‎মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস ‎ভোরের নীরবতা ভেঙে পুলিশের অভিযান, ৭.৫ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি ‎হবিগঞ্জ প্রেসক্লাবে ‘আমার আব্বা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত বানিয়াচং সাহিত্য পরিষদ পুনর্গঠন: সভাপতি জসিম, সম্পাদক শাহাব ‎মাধবপুরে পানির ফিল্টারে লুকিয়ে পাচারের সময় ১৯২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ‎সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই

‎সিলেটে দুই খাদ্য প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা: র‍্যাব-৯ ও জেলা প্রশাসনের অভিযান

‎সিলেটের দক্ষিণ সুরমায় নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৯ ও সিলেট জেলা প্রশাসন। সোমবার (০৬ এপ্রিল) বিকেলে যৌথ এক অভিযানের মাধ্যমে এই দণ্ড প্রদান করা হয়।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেয় র‍্যাব-৯ সদর কোম্পানী ও সিলেট জেলা প্রশাসনের একটি যৌথ দল।

‎অভিযান চলাকালে আইন অমান্য করায় নিম্নোক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়, নিকোবিনা ইন্ডাস্ট্রিজর খাদ্যপণ্য উৎপাদন, মজুদ ও বিক্রয় সংশ্লিষ্ট নথিপত্র এবং রসিদ সংরক্ষণ না করার অপরাধে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ এর ৩৮ ধারায় প্রতিষ্ঠানের মালিক মোঃ ছাদেকুল ইসলাম সাইমনকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
‎ নগরীর সাফরান রেস্টুরেন্ট কে দায়িত্বহীনতা ও অসতর্কতার মাধ্যমে সেবা গ্রহীতার স্বাস্থ্য বা জীবনহানির ঝুঁকি তৈরির অপরাধে ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর ৫৩ ধারায় মালিক টিপু সুলতানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎র‍্যাব-৯ জানায়, নিরাপদ সমাজ বিনির্মাণ এবং অসাধু ব্যবসায়ীদের দমনে তাদের এই গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জনস্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

‎সিলেটে দুই খাদ্য প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা: র‍্যাব-৯ ও জেলা প্রশাসনের অভিযান

সময় ০৯:০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬