সিলেট ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন ‎চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ‎মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস ‎ভোরের নীরবতা ভেঙে পুলিশের অভিযান, ৭.৫ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি ‎হবিগঞ্জ প্রেসক্লাবে ‘আমার আব্বা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত বানিয়াচং সাহিত্য পরিষদ পুনর্গঠন: সভাপতি জসিম, সম্পাদক শাহাব ‎মাধবপুরে পানির ফিল্টারে লুকিয়ে পাচারের সময় ১৯২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ‎সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই

বানিয়াচংয়ে বোরো চাষিদের চোখের জলে ভাসছে হুগলি হাওরের সোনালি স্বপ্ন‎

‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের হুগলি হাওরে এখন কান্নার রোল। কৃষকের হাড়ভাঙা খাটুনি আর ঘামে ভেজা স্বপ্নের সোনালি বোরো ধান এখন পানির নিচে।
‎কয়েক দিনের টানা বর্ষণ আর উজান থেকে আসা ঢলে তলিয়ে গেছে অন্তত ৫০০ একর জমির ফসল। বছরের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন হাওরপাড়ের শত শত কৃষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, হুগলি হাওরের প্রায় ৮০০ একর জমিতে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছিল। ধান কাটার উৎসব শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে প্রকৃতির রুদ্ররূপে পাল্টে গেছে সব সমীকরণ। সুজাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান বলেন, বৃষ্টির তোড়ে হুগলি হাওরের অন্তত ৫০০ একর জমির ফসল পুরোপুরি তলিয়ে গেছে। জলাবদ্ধতা যেভাবে বাড়ছে, তাতে বৃষ্টি না থামলে ইউনিয়নের অন্যান্য হাওরও রক্ষা করা কঠিন হয়ে পড়বে। সরেজমিনে দেখা গেছে, অনেক কৃষক  নিথর হয়ে তাকিয়ে আছেন তলিয়ে যাওয়া ফসলের দিকে। অনেক কৃষক জানিয়েছেন চড়া সুদে ঋণ নিয়ে  চাষাবাদ করেছিলেন, ফসল হারিয়ে এখন তাঁদের কপালে দুশ্চিন্তার ভাঁজ।

‎এ বিষয়ে বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক জানান, কৃষি বিভাগের মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রায় ২১৮ হেক্টর (৫৩৮ একর) জমি প্লাবিত হয়েছে। তিনি বলেন, আমরা নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে। দ্রুত পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমানো সম্ভব হবে।

‎প্রকৃতির এই আকস্মিক দুর্যোগে নিঃস্ব হওয়া কৃষকদের রক্ষায় সরকারি সহায়তা ও বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। অন্যথায় বানিয়াচংয়ের নিচু এলাকার বিশাল এক জনগোষ্ঠীকে এবার চরম খাদ্য সংকটে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বানিয়াচংয়ে বোরো চাষিদের চোখের জলে ভাসছে হুগলি হাওরের সোনালি স্বপ্ন‎

সময় ১১:১৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬