সিলেট ০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি: প্রধান আসামি ‘রাজিব’ গ্রেফতার

‎

‎সিলেট নগরীর শাহপরাণ এলাকায় জাতীয় দৈনিক ‘সোনালী কণ্ঠ’ পত্রিকার বিভাগীয় প্রধান মোঃ ইসলাম আলীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনার প্রধান আসামি রাজিব হোসেন ওরফে ‘মাছ চোরা রাজিব’ (৩১) কে গ্রেফতার করেছে র‍্যাব-৯। শনিবার (০৪ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর টিলাগড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎

‎র‍্যাব জানায়, গত ২ মার্চ ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শাহপরাণ থানাধীন শিবগঞ্জ আদিত্যপাড়া এলাকায় সাংবাদিক ইসলাম আলীর বাসায় ৩/৪ জন মুখোশধারী ডাকাত প্রবেশ করে। ডাকাতরা ভিকটিমের কপালে পিস্তল ঠেকিয়ে এবং গলায় ধারালো চাকু চেপে ধরে মেরে ফেলার হুমকি দেয়। এসময় আতঙ্কে ভিকটিম অচেতন হয়ে পড়লে ডাকাতরা ঘর থেকে নগদ ৯০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণ, ২৬ ভরি রুপা এবং ৩টি মোবাইল ফোনসহ মোট ৬ লক্ষ ৮৮ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

‎পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ভিকটিম আসামিদের শনাক্ত করেন এবং শাহপরাণ থানায় ৮ মার্চ ২০২৬ ইং তারিখে ৪৫১/৩৯২ ধারায় পেনাল কোড ১৮৬০ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত রাজিব হোসেন (৩১) সিলেট সদর থানার যতনপুর (নবপুষ্পা-৫৯) এলাকার আলী মিয়ার ছেলে।

‎

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের ধরতেও র‍্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি: প্রধান আসামি ‘রাজিব’ গ্রেফতার

সময় ০১:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬