সিলেট ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা জামালপুরের মেষ্টা ইউনিয়নে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ ‎বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর ‎​আটশো বছরের ঐতিহ্য নিয়ে পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, প্রত্যাশা নাগরিক সেবার ‎বড়লেখায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা ‎মৌলভীবাজারে অর্থনীতির হালনাগাদ চিত্র তুলে ধরতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত। ‎দেওয়ানগঞ্জে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত ‎বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক পতাকা বৈঠকে হস্তান্তরের প্রক্রিয়াধীন ‎জামালপুর সদরে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ‎সিলেটের গোয়াইনঘাটে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি গ্রেপ্তার

‎সিলেটে ছিনতাইকারীর কবলে ‘যুগভেরী’ সাংবাদিক রায়হান, হাসপাতালে ভর্তি

‎

‎সিলেটে এবার ছিনতাইকারীর নৃশংস হামলার শিকার হয়েছেন সাংবাদিক রায়হান উদ্দিন। শনিবার (৪ এপ্রিল) ভোরে নগরীর তেমুখী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছে।

‎আহত রায়হান উদ্দিন দৈনিক যুগভেরী-র সিনিয়র স্টাফ রিপোর্টার এবং সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাংবাদিক রায়হান উদ্দিন ঢাকা থেকে বাসযোগে সিলেট ফিরছিলেন। শনিবার ভোর সোয়া ৫টার দিকে তিনি নগরের টুকের বাজার সংলগ্ন তেমুখী ব্রিজ এলাকায় বাস থেকে নামেন। সেখান থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে তিনি সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন।

‎এ সময় একটি অটোরিকশা (সিলেট থ-১১-৩২১৬) নিয়ে তিন দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়। তারা রায়হান উদ্দিনকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে জখম করে তার সাথে থাকা নগদ টাকা ও ব্যক্তিগত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

‎

‎ঘটনার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের ৪র্থ তলার ৭ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।

‎

‎খবর পেয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব হাসপাতালে আহত সাংবাদিককে দেখতে যান। তিনি জানানব সাংবাদিকের সাথে কথাবিস্তারিত জানার চেষ্টা করছি। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

‎

‎সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‎

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

‎সিলেটে ছিনতাইকারীর কবলে ‘যুগভেরী’ সাংবাদিক রায়হান, হাসপাতালে ভর্তি

সময় ১০:৩০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬