সিলেট ০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎বানিয়াচংয়ে বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেন আর নেই: আজ আসর পর জানাজা‎|

মরহুম আলী হোসেন (ফাইল ছবি)

‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্বগড় মীর মহল্লা পাড়ার বিশিষ্ট বাসিন্দা ও ব্যবসায়ী মোঃ আলী হোসেন (৫৫) আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
‎শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
‎
‎পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ (শুক্রবার) হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত সিলেটে নিয়ে যাওয়া হয়। সেখানে মাউন্ট এডোরা প্রাইভেট মেডিকেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে এক সপ্তাহ ধরে তার চিকিৎসা চলছিল। দীর্ঘ ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ সকালে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
‎
‎মরহুম আলী হোসেন ছিলেন মীর মহল্লার বাতুন উল্বা সাহেবের বড় ছেলে। তিনি দীর্ঘ সময় বাহরাইন প্রবাসী ছিলেন। প্রবাস জীবন শেষ করে দেশে ফিরে তিনি বানিয়াচং বড় বাজারে ব্যবসায়িক কর্মকাণ্ডে আত্মনিয়োগ করেন। ব্যবসার পাশাপাশি তিনি সরকারি ঠিকাদারি কাজের সাথেও জড়িত ছিলেন। এলাকায় একজন স্বজন ও পরোপকারী মানুষ হিসেবে তার ব্যাপক পরিচিতি ছিল।
‎মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে
‎ আজ ৪ এপ্রিল (শনিবার), আসরের নামাজের পর পূর্বগড় মীর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
‎
‎জানাজার নামাজে অংশগ্রহণের জন্য সকল ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে। সেই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করা হয়েছে।
‎তার মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী সমাজ ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
‎
‎অনলাইন সিলেট নিউজ পোর্টাল পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান সম্পাদক ও প্রকাশক আবদুল হক মামুন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎বানিয়াচংয়ে বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেন আর নেই: আজ আসর পর জানাজা‎|

সময় ০১:৪৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬