সিলেট ০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎প্রধানমন্ত্রীর টাঙ্গাইল সফর: বর্ণাঢ্য আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

‎

‎
‎
‎প্রধানমন্ত্রীর তারেক রহমান টাঙ্গাইল জেলায় আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষ্যে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী এবং সচিব কৃষি মন্ত্রণালয়ের ড. রফিকুল ই মোহাম্মদ। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
‎সভায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অনুষ্ঠানস্থল প্রস্তুতি ভিআইপি মুভমেন্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের অংশগ্রহণ এবং বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‎
‎সংশ্লিষ্ট সকল বিভাগকে সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়। এ সময় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিজিএফআই-
‎এর কর্মকর্তাগণ অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) টাঙ্গাইল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎
‎সভায় কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীর সফরকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎প্রধানমন্ত্রীর টাঙ্গাইল সফর: বর্ণাঢ্য আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সময় ১১:১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬