সিলেট ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা জামালপুরের মেষ্টা ইউনিয়নে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ ‎বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর ‎​আটশো বছরের ঐতিহ্য নিয়ে পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, প্রত্যাশা নাগরিক সেবার ‎বড়লেখায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা ‎মৌলভীবাজারে অর্থনীতির হালনাগাদ চিত্র তুলে ধরতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত। ‎দেওয়ানগঞ্জে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত ‎বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক পতাকা বৈঠকে হস্তান্তরের প্রক্রিয়াধীন ‎জামালপুর সদরে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ‎সিলেটের গোয়াইনঘাটে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি গ্রেপ্তার

‎টাঙ্গাইলে ‘প্রধানমন্ত্রীর কৃষক কার্ড’ বিতরণ ঘিরে সাজ সাজ রব,ব্যাপক প্রস্তুতি।

‎

‎

‎প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল জেলায় কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কে কেন্দ্র করে জেলায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ লক্ষ্যে আজ শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

‎তিনি বলেন কৃষকদের ডিজিটাল সেবার আওতায় আনতে ‘কৃষক কার্ড’ একটি যুগান্তকারী উদ্যোগ, যা কৃষি খাতকে আরও আধুনিক ও গতিশীল করে তুলবে। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেন। সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব, স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার টাঙ্গাইলের জেলা প্রশাসক পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

‎সভায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার অনুষ্ঠানস্থল নির্ধারণ ও প্রস্তুত কৃষকদের তথ্য যাচাই-বাছাই এবং কার্ড বিতরণের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া যানবাহন নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গণমাধ্যম ব্যবস্থাপনা নিয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

‎সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের মাধ্যমে দেশের কৃষকরা সহজে সরকারি প্রণোদনা,ভর্তুকি ও বিভিন্ন কৃষি সহায়তা গ্রহণ করতে পারবেন। ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের জীবনমান উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

‎উল্লেখ আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল জেলায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক কৃষকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে এবং ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

‎টাঙ্গাইলে ‘প্রধানমন্ত্রীর কৃষক কার্ড’ বিতরণ ঘিরে সাজ সাজ রব,ব্যাপক প্রস্তুতি।

সময় ১১:২০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬