সিলেট ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা জামালপুরের মেষ্টা ইউনিয়নে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ ‎বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর ‎​আটশো বছরের ঐতিহ্য নিয়ে পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, প্রত্যাশা নাগরিক সেবার ‎বড়লেখায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা ‎মৌলভীবাজারে অর্থনীতির হালনাগাদ চিত্র তুলে ধরতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত। ‎দেওয়ানগঞ্জে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত ‎বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক পতাকা বৈঠকে হস্তান্তরের প্রক্রিয়াধীন ‎জামালপুর সদরে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ‎সিলেটের গোয়াইনঘাটে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে যুবক সোহান নিখোঁজ উদ্বিগ্ন পরিবার

নিখোঁজ সোহানের (ফাইল ছবি)

‎

‎
‎টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার টাকিয়া কদমা পলান পাড়া এলাকার সোহান নামের এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
‎
‎পরিবার সূত্রে জানা যায়, গতকাল নিজ বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন সোহান। পরিকল্পনা অনুযায়ী, গুড়াই এলাকায় এক বন্ধুর সঙ্গে তার দেখা করে একসঙ্গে ঢাকায় যাওয়ার কথা ছিল। তবে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং এরপর থেকে পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। এদিকে যে কর্মস্থলে তার পৌঁছানোর কথা ছিল সেখানেও তিনি যাননি বলে নিশ্চিত করেছে পরিবার।
‎
‎নিখোঁজ সোহান স্থানীয় বাসিন্দা শহিদুল ও শাহানার ছেলে। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। ঘটনাটি ঘিরে পরিবারের সদস্যদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রুত সোহানের সন্ধান পেতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।       কোনো সহৃদয় ব্যক্তি সোহানের সন্ধান পেয়ে থাকলে অনুগ্রহ করে উল্লিখিত 01768032215 এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তার পরিবার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে যুবক সোহান নিখোঁজ উদ্বিগ্ন পরিবার

সময় ০১:৫২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬