সিলেট ০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
News Title :
‎লাখাইয়ে বাড়ির আঙিনায় গাঁজার গাছ ও মজুত গাঁজা উদ্ধার, একজন গ্রেপ্তার ‎সাতছড়ি বনে গাছ চুরির অভিযোগ, তদন্ত শুরু বন বিভাগের‎ ‎ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে সমন্বয় সভা ‎নবীগঞ্জে স্কুল শিক্ষকদের স্বর্ণালংকার ছিনতাই মামলায় একজন গ্রেপ্তার মাধবপুরে বিজিবির অভিযানে প্রায় ১ কোটি জিরা ও ট্রাক জব্দ, দুইজন আটক নবীগঞ্জের হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান‎৩০টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আগুনে ধ্বংস‎ সিলেটে ট্রাকে তল্লাশি: ২৯৯ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার‎ ‎সিলেটে নাতনিকে অপহরণে বাধা দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৪ এলেঙ্গা কাঁচাবাজারে অসুস্থ গরু জবাইয়ের অভিযোগে জরিমানা‎

‎​টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামের উপসর্গে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন আরও ১৩‎

‎টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। একই উপসর্গে বর্তমানে হাসপাতালটিতে আরও ১৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

‎হাসপাতাল সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে জ্বর শরীরে লালচে ফুসকুড়ি ও কাশি-সর্দি নিয়ে একাধিক শিশু হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ৮ মাস বয়সী শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।চিকিৎসকরা জানিয়েছেন আক্রান্ত শিশুদের মধ্যে হামের লক্ষণ দেখা গেলেও নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে এটি হামজনিত সংক্রমণ বলেই ধারণা করা হচ্ছে।

‎এদিকে হাসপাতালে চিকিৎসাধীন ১৩ শিশুকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সংক্রমণ রোধে আলাদা ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে
‎অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করা এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
‎এ ঘটনায় স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎লাখাইয়ে বাড়ির আঙিনায় গাঁজার গাছ ও মজুত গাঁজা উদ্ধার, একজন গ্রেপ্তার

‎​টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামের উপসর্গে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন আরও ১৩‎

সময় ১১:৫০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬