সিলেট ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা জামালপুরের মেষ্টা ইউনিয়নে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ ‎বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর ‎​আটশো বছরের ঐতিহ্য নিয়ে পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, প্রত্যাশা নাগরিক সেবার ‎বড়লেখায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা ‎মৌলভীবাজারে অর্থনীতির হালনাগাদ চিত্র তুলে ধরতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত। ‎দেওয়ানগঞ্জে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত ‎বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক পতাকা বৈঠকে হস্তান্তরের প্রক্রিয়াধীন ‎জামালপুর সদরে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ‎সিলেটের গোয়াইনঘাটে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি গ্রেপ্তার

‎মির্জাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: যুবক আটক এলাকায় চাঞ্চল্য

চাঁদাবাজির অভিযোগে আটক কতিত সাংবাদিক রিহান সিকদার।

‎

‎
‎
‎টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে রিহান সিকদার (২৩) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত রিহান সিকদার দীর্ঘদিন ধরে নিজেকে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব খাটানোর চেষ্টা করছিলেন।
‎তিনি বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায়ের চেষ্টা করতেন বলেও অভিযোগ রয়েছে।
‎
‎বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আগে থেকেই সন্দেহ ও ক্ষোভ জমে উঠেছিল। ঘটনার দিন একই কৌশলে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করার সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে আশপাশের লোকজন তাকে ঘিরে ফেলে। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার পরিচয়ের অসঙ্গতি ধরা পড়ে। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে রাখে এবং বিষয়টি পুলিশকে জানায়।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক যুবককে নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
‎
‎এদিকে স্থানীয়রা জানান, ভুয়া সাংবাদিক পরিচয়ে এ ধরনের চাঁদাবাজি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ঘটছে যা প্রকৃত সাংবাদিকদের সুনাম ক্ষুণ্ন করছে। তারা এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
‎পুলিশ বলছে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের প্রতারণা রোধে নজরদারি আরও জোরদার করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

‎মির্জাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: যুবক আটক এলাকায় চাঞ্চল্য

সময় ১১:২০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬