সিলেট ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎ ‎আবু সালেহ আহমদ : শেকড় সন্ধানী এক নিভৃতচারী সাহিত্যসাধক। ‎মেধা ও পরিশ্রমে সাফল্য, এসএসসিতে গোল্ডেন এ প্লাস তুবার ‎জামালপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,সরঞ্জাম জব্দ ও বিনষ্ট

‎বানিয়াচংয়ে প্রশাসনের কঠোর অভিযান: দুই দিনে ৭০ হাজার টাকা জরিমানা

‎বানিয়াচংয়ে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও অবৈধ মজুদের দায়ে গত দুই দিনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎আজ বৃহস্পতিবার (২রা এপ্রিল) দুপুর পর্যন্ত পাওয়া সংবাদ অনুযায়ী, গ্যানিংগঞ্জ (নতুন বাজার) এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে মূল্য তালিকায় কারচুপি ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির সত্যতা পাওয়ায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা জানিয়েছেন, বর্তমানেও বিভিন্ন বাজারে প্রশাসনের এই অভিযান অব্যাহত রয়েছে।

‎এর আগে গতকাল বুধবার (১লা এপ্রিল) বানিয়াচংয়ের বড়বাজার ও আদর্শ বাজারে বিশেষ অভিযান চালায় উপজেলা প্রশাসন। মূলত সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি এবং পণ্য মজুদের অভিযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে দোষী সাব্যস্ত করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়।

‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালিত হবে। কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত মুনাফা লোটার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ

‎বানিয়াচংয়ে প্রশাসনের কঠোর অভিযান: দুই দিনে ৭০ হাজার টাকা জরিমানা

সময় ১০:৫৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬