সিলেট ০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা! বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

ঘাটাইলে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জরিমানা ও মোটরসাইকেল জব্দ‎

‎
‎ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবৈধ মোটরযানের বিরুদ্ধে সমন্বিত অভিযানে জরিমানা আদায় এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার গুণগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত এ অভিযানে সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর অবস্থান দেখা যায় প্রশাসনের।
‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রাফিক আইন অমান্য ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের বৈধ কাগজপত্র না থাকা এবং অনিয়মিত চলাচলের অভিযোগে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়। অভিযান চলাকালে মোট ৩টি পৃথক মামলা দায়ের করা হয়। এসব মামলায় সংশ্লিষ্ট চালক ও মালিকদের কাছ থেকে সর্বমোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
‎
‎একই সঙ্গে যথাযথ রেজিস্ট্রেশন না থাকায় একটি মোটরসাইকেল জব্দ করে ডাম্পিং ইয়ার্ডে পাঠানো হয়। অভিযান পরিচালনাকারী ঘাটাইলের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং অবৈধ যানবাহনের দৌরাত্ম্য কমাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন জনস্বার্থে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং আইন
‎
‎অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় বাসিন্দাদের মতে প্রশাসনের এ ধরনের উদ্যোগ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে এবং দুর্ঘটনা কমাতে সহায়ক হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার

ঘাটাইলে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জরিমানা ও মোটরসাইকেল জব্দ‎

সময় ০৮:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬