সিলেট ০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
News Title :
‎জামালপুরে রাস্তা উন্নয়ন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নিলুফার চৌধুরী মণি ‎টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ১২৫ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ‎জামালপুরে রাস্তার দুই পাশে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ, অংশ নিলেন ড. নিলোফার চৌধুরী মনি এমপি।‎ শান্তিগঞ্জের চন্দপুর গ্রামের সড়ক সংস্কার কাজের উদ্বোধন ‎ভুল প্রশ্নপত্র বিতরণ মির্জাপুরে এইচএসসি কেন্দ্রের দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি ‎ফেঞ্চুগঞ্জে সর্বস্তরের মুসলিম জনতার বিক্ষোভ মিছিল: মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ‎শেরপুরের গজনী অবকাশে ‘ডিজিএসএস’ এর শিক্ষা সফর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পাকা নিজস্ব ভবনে শান্তিগঞ্জ প্রেসক্লাবের অনানুষ্ঠানিক যাত্রা শুরু : অচিরেই আনুষ্ঠানিক উদ্বোধন ‎লাখাইয়ে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুর বিতরনী অনুষ্ঠিত। ‎বিজিবির প্রবল বাঁধার মুখে  ফিরে গেল অবৈধ অনুপ্রবেশকারীরা

‎সিলেটে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করলো কোতোয়ালি মডেল থানা পুলিশ

ছবি- প্রতীকী।

‎সিলেট নগরীর ক্বীন ব্রিজ এলাকা থেকে নিখোঁজ এক কিশোরীকে দ্রুততম সময়ে উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পারিবারিক মনোমালিন্যের জেরে হোটেল থেকে বেরিয়ে যাওয়া ওই কিশোরীকে উদ্ধারের পর কাউন্সিলিং শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১০ টায় এক দম্পতি কোতোয়ালি মডেল থানায় উপস্থিত হয়ে জানান যে, তাদের মেয়ে হোটেল রুম থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা শুরু করে। ঠিক সেই মুহূর্তে সংবাদ আসে যে, নগরীর ক্বীন ব্রিজ এলাকায় এক কিশোরী অত্যন্ত হতাশাগ্রস্ত অবস্থায় ঝুঁকিপূর্ণভাবে ঘোরাফেরা করছে।

‎খবর পাওয়া মাত্রই কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে কিশোরীর বাবার মাধ্যমে তাকে শনাক্ত করা হয় এবং নিরাপদ অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পারিবারিক মনোমালিন্যের কারণে অভিমান করে ওই কিশোরী হোটেল থেকে বের হয়ে গিয়েছিলেন।

‎বিষয়টি তাৎক্ষণিকভাবে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম কে অবহিত করা হয়। পুলিশ কমিশনার মহোদয়ের সরাসরি দিকনির্দেশনায় থানায় নিয়ে আসার পর মহিলা পুলিশের উপস্থিতিতে কিশোরীকে প্রয়োজনীয় কাউন্সিলিং প্রদান করা হয়।

‎পরবর্তীতে মানসিকভাবে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ওই কিশোরীকে তার পিতা-মাতার জিম্মায় হস্তান্তর করে পুলিশ। নিখোঁজ হওয়ার অল্প সময়ের মধ্যেই মেয়েকে ফিরে পাওয়ায় ভিকটিমের পরিবার পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরে রাস্তা উন্নয়ন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নিলুফার চৌধুরী মণি

‎সিলেটে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করলো কোতোয়ালি মডেল থানা পুলিশ

সময় ১০:৫৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬