সিলেট ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা জামালপুরের মেষ্টা ইউনিয়নে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ ‎বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর ‎​আটশো বছরের ঐতিহ্য নিয়ে পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, প্রত্যাশা নাগরিক সেবার ‎বড়লেখায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা ‎মৌলভীবাজারে অর্থনীতির হালনাগাদ চিত্র তুলে ধরতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত। ‎দেওয়ানগঞ্জে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত ‎বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক পতাকা বৈঠকে হস্তান্তরের প্রক্রিয়াধীন ‎জামালপুর সদরে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ‎সিলেটের গোয়াইনঘাটে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি গ্রেপ্তার

‎‎জালালাবাদে পুলিশের বড় অভিযান: দুই ভাই গ্রেফতার, ইয়াবা-মদসহ বিপুল মাদক উদ্ধার

‎

সিলেটের জালালাবাদ থানা পুলিশের এক সফল অভিযানে ৩৫০ পিস ইয়াবা, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ৬৩ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সম্পর্কে আপন ভাই।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ১২:৩৫ ঘটিকায় জালালাবাদ থানার এসআই (নিঃ) মোঃ নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল কান্দিগাঁও ইউনিয়নের মাঝপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের শুরুতে নিজ বসতঘর থেকে মাদকসহ মোঃ আব্দুল হক (৩৯)-কে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় তার ভাই মোঃ আব্দুল হাসিম (৪১)-এর ঘরে তল্লাশি চালিয়ে বাকি মাদক উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা ওই এলাকার মৃত সোনাফর আলীর ছেলে।
‎
‎অভিযানে আসামীদের হেফাজত থেকে নিচের মালামালগুলো জব্দ করা হয় ৩৫০ পিস ইয়াবা
‎১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও বিভিন্ন ব্র্যান্ডের ৬৩ বোতল মদ। এছাড়াও ০১ বক্স ফুয়েল পেপার এবং ০৪ বক্স অ্যালুমিনিয়াম ফয়েল (মাদক সেবনে ব্যবহৃত)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে এলাকায় মজুদ ও বিক্রয় করে আসছিল।
‎
‎এই ঘটনায় জালালাবাদ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি ১০(ক)/১৯(ক)/২৪(ক)/৩৭ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০১, তারিখ-০১/০৪/২০২৬ খ্রি:)। গ্রেফতারকৃতদের ইতিমত্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

‎‎জালালাবাদে পুলিশের বড় অভিযান: দুই ভাই গ্রেফতার, ইয়াবা-মদসহ বিপুল মাদক উদ্ধার

সময় ০৯:৪৬:০০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬