সিলেট ০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা! বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

নবীগঞ্জে বজ্রপাতে ১জনের মৃত্যু,আহত ৩

‎

‎
‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের শৈালাগড় হাওরে এ ঘটনা ঘটে।
‎নিহত ফরাছ মিয়া (৪৮) ছোট ভাকৈর গ্রামের বাসিন্দা। বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
‎
‎আহত ব্যক্তিরা হলেন-সামশুল মিয়া (২০), হাফিজুর রহমান (৫০) ও জাহেদ মিয়া। তারা সবাই একই গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাওরে কাজ করার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা আক্রান্ত হন।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করেন  নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু ও তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
‎
‎এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় খোলা স্থানে অবস্থান না করার জন্য স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার

নবীগঞ্জে বজ্রপাতে ১জনের মৃত্যু,আহত ৩

সময় ০২:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬