
বানিয়াচংয়ে ইসলাহুল উম্মাহ পরিষদের ৩৩ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২২ মার্চ সকাল ৮টায় আদমখানী কালিকা পাড়া জামে মসজিদে সকল শ্রেণিপেশার ব্যক্তিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, পরিষদ এর সভাপতি মাওলানা বশির আহমদ।
সাধারণ সম্পাদক মাওলানা রওশন ইজদানির সঞ্চালণায় আয়োজিত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ ( বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন,
খেলাফত মজলিসের আমির আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর), উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়েখ মখলিছুর রহমান, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ বশির আহমদ, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. মাসুদুল হাসান,
বানিয়াচং ইমাম সমিতির সভাপতি কাজী মাওলানা আতাউর রহমান, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, ডা. মনির লস্কর, সহকারী অধ্যাপক ডা. মুবিন উদ্দিন, মাওলানা শফিকুর রহমান, মাওলানা আব্দুল অলি, মাওলানা আব্দুল ওয়াদুদ,
লেখক মাওলানা সাদিক আহমদ, মাওলানা হোসাইন আহমদ, আরশাদ হোসেন খান বিপলু, এমরান মিয়া, গোলাম তৌহিদ, মাওলানা মুস্তাকিম লস্কর, ইউপি সদস্য মুতিউর রহমান ও ক্বারী আব্দুল সামাদ প্রমুখ।
বার্ষিক অডিট পেশ করেন, কোষাধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমান সিজিল।
এমপি ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, বানিয়াচং ইসলাহুল উম্মাহ পরিষদ একটি অরাজনৈতিক ইসলামি সংগঠন। এ সংগঠনের বহুবিধ কার্যক্রম রয়েছে। মানুষের ঈমান-আমল সংশোধনসহ শিক্ষার উন্নয়নে কাজ করে যাওয়ায় নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
বানিয়াচং প্রতিনিধি 


















