সিলেট ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
News Title :
‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা ‎সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা: দিরাই থেকে ২ আসামি গ্রেফতার মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিতকরণের শুভ উদ্বোধন ‎সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: জনবান্ধব পুলিশিংয়ের অঙ্গীকার লাখাইর করাব ইউনিয়ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী রতন বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। ‎বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া চিকিৎসক আরিফ আটক

‎এলেঙ্গায় ফিলিং স্টেশনে অভিযান: মজুদদারি ও অনিয়মের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা

‎
‎টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জ্বালানি তেল মজুদ রাখা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকার দায়ে এই দণ্ড দেওয়া হয়।
‎
‎সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
‎অভিযানে পাওয়া উল্লেখযোগ্য অনিয়ম দেখা যায়, ফিলিং স্টেশনটিতে প্রায় ১০ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটারের বেশি অকটেন এবং প্রায় ২ হাজার লিটার পেট্রোল মজুদ ছিল। তারা পর্যাপ্ত তেল মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে জ্বালানি বিক্রয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।
‎অকটেনের ক্যালিব্রেশন চার্ট যথাযথভাবে সংরক্ষণ না করায় পাম্প মালিকপক্ষকে আইনের আওতায় আনা হয়।
‎
‎ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভ জানান, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং কৃত্রিম সংকট রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এরই অংশ হিসেবে এলেঙ্গায় এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে জেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান

‎এলেঙ্গায় ফিলিং স্টেশনে অভিযান: মজুদদারি ও অনিয়মের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা

সময় ০৮:০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬