
হবিগঞ্জের লাখাই উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে একটি মাদ্রাসার অফিস কক্ষ লণ্ডভণ্ড হয়ে গেছে। সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টার দিকে মশাদিয়া ও ধর্মপুর বাগে মদিনা গাউছিয়া আহসানিয়া জমিলা খাতুন দাখিল মাদ্রাসায় এই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো: সাজিদুর রহমান জানান, প্রচণ্ড তুফানে অফিস কক্ষের টিনের চাল উড়ে গিয়ে ভেতরে থাকা আলমারি ও আসবাবপত্র সহ বিভিন্ন শিক্ষা উপকরণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বর্তমানে মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী।
বিল্লাল আহমেদ লাখাই থেকে 



















