সিলেট ০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎টাঙ্গাইলে কিশোর হত্যাকাণ্ড: র‍্যাবের অভিযানে দুই আসামি গ্রেফতার

‎

‎
‎পূর্ব শত্রুতার জেরে টাঙ্গাইলের কালিহাতিতে কিশোর নাইম শেখ (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। রোববার (২৯ মার্চ ২০২৬) বিকেলে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ শরিফুল ইসলাম (৩২) ও শামীম হোসেন (৩৩)। র‍্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সখিপুর থানার যাদবপুর এলাকা থেকে শরিফুল ইসলাম এবং টাঙ্গাইল সদর থানার ঘারিন্দা বাইপাস এলাকা থেকে শামীম হোসেনকে আটক করা হয়।

‎এজাহার সূত্রে জানা যায়, নিহত নাইম শেখ আসামিদের প্রতিবেশী ছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২৫ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে নাইম শেখ বাড়ি থেকে নিকটস্থ শিমুল বাজারে যাওয়ার পথে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি আঘাতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার সময় নাইমের পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালিয়ে আহত করা হয় বলে জানা গেছে।
‎
‎এ ঘটনায় নিহতের পিতা ওসমানি আলী শেখ বাদী হয়ে কালিহাতি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি রুজুর পর থেকেই পলাতকআসামিদের গ্রেফতারে র‍্যাব-১৪ এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প তৎপরতা শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।
‎র‍্যাব জানিয়েছে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিহাতি থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎টাঙ্গাইলে কিশোর হত্যাকাণ্ড: র‍্যাবের অভিযানে দুই আসামি গ্রেফতার

সময় ০৩:১২:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬