সিলেট ০৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর ‎জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি হলেন হবিগঞ্জ-১ আসনের এমপি ড.রেজা কিবরিয়া

যমুনার বালুচরে সাংবাদিকদের বর্ণাঢ্য প্রীতি ফুটবল ম্যাচ ও মিলনমেলা

‎টাঙ্গাইলের যমুনা সেতু সংলগ্ন জেগে ওঠা বালুচরে অনুষ্ঠিত হয়ে গেল সাংবাদিকদের এক ব্যতিক্রমী ‘প্রীতি ফুটবল ম্যাচ’ ও মিলনমেলা। টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে রোববার (২৯ মার্চ) দিনব্যাপী এই অনুষ্ঠানটি সাংবাদিকদের উপস্থিতিতে এক আনন্দঘন উৎসবে পরিণত হয়।

‎প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় ‘সাংবাদিক ইউনিয়ন সভাপতি একাদশ’ বনাম ‘প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন সভাপতি একাদশ’। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় ৩-১ গোল ব্যবধানে জয়লাভ করে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন সভাপতি দল। খেলাটি পরিচালনা করেন রেফারি ও সাংবাদিক জাহাঙ্গীর আলম।

‎ওই প্রীতি ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুজ সালেহীন, পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন, ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনায়েম কোম্পানির প্রজেক্ট ডিরেক্টর রেজাউল করিম।

‎দ্যা ফিনান্সিয়াল টুডে’র নির্বাহী সম্পাদক শাহীন আ.বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন।

‎প্রীতি ফুটবল ম্যাচে সাংবাদিক ইউনিয়নের সভাপতি বনাম প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি দলের খেলোয়াররা প্রতিদ্বন্দ্বিতা করে। ৩-১ গোলে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিশনের সভাপতি দল জয়লাভ করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম।

‎খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বলেন,পেশাগত ব্যস্ততার মাঝে সাংবাদিকদের এমন সৃজনশীল ও ক্রীড়ামূলক আয়োজন প্রশংসনীয়। যমুনার বালুচরে এই আয়োজন কেবল বিনোদনই নয় বরং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্য আরও সুদৃঢ় করবে। পরে বিজয়ী ও বিজিত দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২

যমুনার বালুচরে সাংবাদিকদের বর্ণাঢ্য প্রীতি ফুটবল ম্যাচ ও মিলনমেলা

সময় ১২:২৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬