সিলেট ০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎হবিগঞ্জের লাখাইয়ে চাঞ্চল্যকর ইরাজ মিয়া হত্যা মামলার প্রধান আসামি সিলেট থেকে গ্রেপ্তার

‎
‎হবিগঞ্জের লাখাইয়ে সালিশ বৈঠককে কেন্দ্র করে চাঞ্চল্যকর ইরাজ মিয়া হত্যা মামলার অন্যতম পলাতক আসামি কামাল মিয়াকে (৪৭) সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। শনিবার (২৮ মার্চ ২০২৬) দুপুরে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন পাঠানটুলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
‎
‎র‍্যাব জানায়, লাখাই থানার বালিগাঁও এলাকার বাসিন্দা ডা. তরিকুল ইসলাম জেমস ও তার ভাই লন্ডন প্রবাসী জুয়েল মিয়ার জমি জবরদখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিষয়ে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশের সিদ্ধান্ত অমান্য করে বিবাদী পক্ষ জোরপূর্বক জমি চাষাবাদ করতে গেলে ভিকটিম ইরাজ মিয়া ও তার বড় ভাই বাধা প্রদান করেন।
‎
‎এরই জেরে গত ০৯ জানুয়ারি ২০২৬ তারিখ সকালে ইরাজ মিয়া আদমপুর বাজারে যাওয়ার পথে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
‎
‎মামলা দায়েরের পর থেকেই র‍্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২টা ১০ মিনিটে র‍্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) এবং সিপিএসসি সিলেটের একটি যৌথ আভিযানিক দল সিলেট নগরীর পাঠানটুলা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ২নং এজাহারনামীয় আসামি কামাল মিয়াকে গ্রেপ্তার করে।
‎গ্রেপ্তারকৃত কামাল মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার বালিগাঁও গ্রামের মৃত জয়েদ আলীর ছেলে।
‎
‎উল্লেখ্য, এর আগে গত ১৪ জানুয়ারি এই মামলার আরও ৪ জন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছিল র‍্যাব-৯। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎হবিগঞ্জের লাখাইয়ে চাঞ্চল্যকর ইরাজ মিয়া হত্যা মামলার প্রধান আসামি সিলেট থেকে গ্রেপ্তার

সময় ১১:২৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬