সিলেট ০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎

‎মধুপুরে পুলিশ পরিচয়ে তদবির করতে এসে ভুয়া এসআই আটক

ভুয়া পুলিশ পরিচয়ে আটককৃত মিজানুর রহমান। ছবি- মোঃ রিপন।

‎টাঙ্গাইলের মধুপুর থানায় পুলিশ পরিচয়ে এক নারীর জমির তদবির করতে এসে মো. মিজানুর রহমান (৩০) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

‎আটককৃত মিজানুর রহমান কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার বাগভান্ডার গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

‎পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত মিজানুর রহমান মধুপুর থানায় রানী দাস নামে এক হিন্দু মহিলার জমির বিষয় নিয়ে তদবির করতে আসেন। থানায় কর্মরত এসআই মো. সেলিম হোসেনের নিকট তিনি নিজেকে পুলিশ বাহিনীর ৩৬তম ব্যাচের এসআই এবং বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি (LIC) শাখায় কর্মরত আছেন বলে পরিচয় দেন।

‎কথোপকথনের এক পর্যায়ে মিজানুর রহমানের আচরণ এবং কথাবার্তায় এসআই মো. সেলিম হোসেনের সন্দেহ হয়। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবালকে অবহিত করেন। ওসি জাফর ইকবাল ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি অসংলগ্ন কথা বলতে থাকেন। এক পর্যায়ে জেরার মুখে মিজানুর রহমান স্বীকার করেন যে, তিনি কোনো পুলিশ সদস্য নন এবং মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করছিলেন।

‎এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সাধারণ মানুষকে এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ

‎মধুপুরে পুলিশ পরিচয়ে তদবির করতে এসে ভুয়া এসআই আটক

সময় ১০:১৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬