সিলেট ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর ‎জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি হলেন হবিগঞ্জ-১ আসনের এমপি ড.রেজা কিবরিয়া

‎মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।
‎৫৫তম স্বাধীনতা দিবসের সূচনা হয় বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। পরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

‎এছাড়া বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠন, মৌলভীবাজার প্রেসক্লাব, সড়ক ও জনপথ বিভাগ,গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পৌর প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল সাড়ে ৮টায় এম সাইফুর রহমান স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে।
‎দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা এবং প্রীতি ফুটবল ম্যাচসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

‎অন্যদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকেও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে শাহ মোস্তফা রোডে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; জেলা বিশেষ শাখার ডিআইও-১ মো. আবুল কাশেম সরকার; সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো. সাইফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

‎মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে দিনটি উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২

‎মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

সময় ০৩:০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬