সিলেট ০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর ‎জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি হলেন হবিগঞ্জ-১ আসনের এমপি ড.রেজা কিবরিয়া

ধনবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত: বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা‎

‎টাঙ্গাইলের ধনবাড়ীতে যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

‎২৬ মার্চ ভোরে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরজাহান আক্তার সাথী প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

‎সকালে ঐতিহাসিক নবাববাড়ি মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে ধনবাড়ীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের নৈপুণ্য প্রদর্শন করে। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক। এ-সময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

‎পরবর্তীতে ধনবাড়ী উপজেলা অডিটোরিয়ামে মহান মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজ নূরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান।
‎বক্তব্যে অধ্যক্ষ এম. আজিজুর রহমান বলেন,
‎বীর মুক্তিযোদ্ধাগণ দেশ স্বাধীন না করলে আমরা আজও পরাধীন থাকতাম। আজকের এই স্বাধীন ভূখণ্ড তাদেরই ত্যাগের ফসল। তিনি সকল শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

‎অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২

ধনবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত: বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা‎

সময় ০১:৫১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬