সিলেট ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

চুনারুঘাটে প্রাণ কোম্পানির গাড়ি আটকে মুরগি ও নগদ টাকা ছিনতাই, থানায় অভিযোগ

ছবি প্রতীকী।

‎
‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রাণ কোম্পানির গাড়ি আটকে মুরগি, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত ১২ মার্চ রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ওসমানপুর এলাকায় প্রাণ কোম্পানির ৩নং গেটের অদূরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কোম্পানির আউট সাইড সুপারভাইজার মো. আশফাক আলী বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎
‎অভিযোগে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২-১৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। নামধারী অভিযুক্তরা হলেন, মো.শাকিল মিয়া (২৩), শ্রাবণ মিয়া (১৯) এবং সাইফুল মিয়া (১৯)। তারা সবাই স্থানীয় গাজীপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের বাসিন্দা।
‎অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত শাকিল মিয়া পূর্বে ওই কোম্পানিতে কর্মরত ছিলেন। শৃঙ্খলাভঙ্গের কারণে চাকরিচ্যুত হওয়ার ক্ষোভ থেকে তিনি সহযোগীদের নিয়ে এই ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
‎
‎গত ১২ মার্চ রাতে কুমিল্লায় সরবরাহের জন্য একটি পিকআপ ভ্যানে ১৪০০ পিস লেয়ার মুরগি লোড করা হয়। রাত আনুমানিক সাড়ে ১০ টায় দিকে ভ্যানটি কোম্পানির ৩নং গেট দিয়ে বের হয়ে ৩০০ ফুট দূরত্বে পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে পথরোধ করে। এসময় তারা সুপারভাইজার আশফাক আলীর মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় এবং চালক খাইরুল ইসলাম ও হেলপার অনিককে মারধর করে বলে তিনি অভিযোগ করেন।
‎
‎ছিনতাইকারীরা পিকআপ থেকে ১৬০ পিস লেয়ার মুরগি (যার বাজার মূল্য ৮৬ হাজার ৪০০ টাকা), চালকের পকেটে থাকা নগদ ৩৮ হাজার টাকা এবং চালক ও হেলপারের মানিব্যাগসহ একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। যাওয়ার সময় তারা এই বিষয়ে কাউকে কিছু না বলার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে যায় বল বাদী এজাহারে অভিযোগ করেন!
‎
‎ঘটনার পরপরই বিষয়টি কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং পরবর্তীতে থানায় অভিযোগ দাখিল করা হয়। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

চুনারুঘাটে প্রাণ কোম্পানির গাড়ি আটকে মুরগি ও নগদ টাকা ছিনতাই, থানায় অভিযোগ

সময় ১২:২১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬