সিলেট ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎মাধবপুরে ডিএনসির অভিযানে ৪ বোতল বিদেশি মদসহ আটক

‎

‎
‎হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে ৪ বোতল বিদেশি মদসহ লিটন দাস (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
‎শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মাধবপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাটিয়ারা গ্রামে তাঁর নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক লিটন দাস ওই গ্রামের মৃত ধীরেন্দ্র দাসের ছেলে।
‎
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোহাম্মদ খায়রুল আলমের নেতৃত্বে একটি রেইডিং টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় লিটন দাসের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে ব্লেন্ডার্স প্রাইড হুইস্কি ব্র্যান্ডের চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
‎
‎উদ্ধার করা মদের মধ্যে দুটি বোতল ৭৫০ মিলিলিটার এবং দুটি বোতল ৩৭৫ মিলিলিটার। মোট জব্দ করা মদের পরিমাণ ২ দশমিক ২৫ লিটার। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
‎
‎এ ঘটনায় আটক লিটন দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
‎ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খায়রুল আলম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎মাধবপুরে ডিএনসির অভিযানে ৪ বোতল বিদেশি মদসহ আটক

সময় ১১:১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬