সিলেট ০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎গোয়াইনঘাটে জসিম নিহতের ঘটনায়, পিকআপ চালক র‍্যাবের হাতে গ্রেফতার।

‎​

‎​সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে জসিম উদ্দিন (২৫) নিহতের ঘটনায় অভিযুক্ত ঘাতক চালককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। বুধবার (১১ মার্চ) রাতে গোয়াইনঘাটের আলীরগাও ইউনিয়নের কোওর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎​গ্রেপ্তারকৃত চালকের নাম মুজিবুর রহমান (৩০)। তিনি গোয়াইনঘাট থানার উপর সাতাইন গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

‎​

‎​র‍্যাব জানায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে জসিম উদ্দিন তার সঙ্গী গিয়াস উদ্দিনকে নিয়ে মোটরসাইকেলযোগে হাকুর বাজার থেকে গোয়াইনঘাট বাজারের উদ্দেশ্যে রওনা হন। গোয়াইনঘাট-সারীঘাট সড়কের পুকাশ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান (এইচ-২) তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ​ধাক্কায় জসিম উদ্দিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মুখ, বুক ও মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর চালক মুজিবুর রহমান পিকআপটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা জসিমকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎​এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ৯:৫৫ মিনিটে র‍্যাব-৯, সিপিএসসি-এর একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত মুজিবুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

‎​র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎গোয়াইনঘাটে জসিম নিহতের ঘটনায়, পিকআপ চালক র‍্যাবের হাতে গ্রেফতার।

সময় ০৩:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬