
টাঙ্গাইলে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম শুধু ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় এটি অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি বলেন মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম শুধু ধর্মীয় শিক্ষার জায়গা নয় এটি অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি মডেল হয়ে উঠুক—এটাই আমাদের কামনা।
তিনি আরও বলেন, দেশের প্রান্তিক পর্যায়ের শিশুদের শিক্ষার আলোয় সম্পৃক্ত করতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিজয়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি ভবিষ্যতে পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীফা হক জেলা প্রশাসক টাঙ্গাইল। তিনি তাঁর বক্তব্যে বলেন, মন্দিরভিত্তিক শিক্ষাকেন্দ্রগুলোর মানোন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
পরে প্রধান অতিথি ও অন্যান্য বিশেষ অতিথিরা বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
মো. সাজিদ পিয়াল টাঙ্গাইল থেকে। 



















