সিলেট ১২:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎​উন্মুক্ত হলো আমতলা-বৈল্যা সড়ক, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ফিতা কেটে রাস্তা উদ্বোধন করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি

‎দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে টাঙ্গাইল পৌরবাসীর জন্য উন্মুক্ত হলো ডিসি অফিসের আমতলা থেকে বৈল্যা পর্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) নবনির্মিত এই সড়কটির শুভ উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

‎টাঙ্গাইল শহরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ ‘বাইপাস’ হিসেবে পরিচিত ৯৩০ মিটার দীর্ঘ এই সড়কটি দীর্ঘদিন সংস্কারহীন অবস্থায় ছিল। খানাখন্দে ভরা সড়কটি চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়ায় প্রতিদিন হাজার হাজার যানবাহন ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বৃষ্টির দিনে জলাবদ্ধতা আর গর্তের কারণে রিকশা বা সিএনজি উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটত। নতুন করে সড়কটি নির্মিত হওয়ায় আদালত পাড়া ও ডিসি অফিসে যাতায়াতকারী মানুষ এবং চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

‎স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, জিওবি রক্ষণাবেক্ষণ প্রকল্প আওতায় ৯৩০ মিটার রাস্তাটি ৭৭ লক্ষ ৯৭ হাজার ৫১৯.২৫ টাকা ব্যয় হয়। কাজ শুরু হয়েছি ১২ জানুয়ারি গতকাল রাস্তাটি উদ্বোধন করা হয়।

‎উদ্বোধনকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া সহ এলজিইডির কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎উদ্বোধনকালে বিএনপির প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন- ‎এই সড়কটি টাঙ্গাইল শহরের প্রবেশপথে যানজট নিরসনে ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন থেকে যানবাহনগুলো বাসটার্মিনালের ভয়াবহ যানজট এড়িয়ে সহজে শহরের মূলকেন্দ্রে পৌঁছাতে পারবে। সরকার জনগণের দুর্ভোগ লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

‎সড়কটি সচল হওয়ায় এখন থেকে বাস টার্মিনাল এলাকার যানজট অনেকটাই কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎​উন্মুক্ত হলো আমতলা-বৈল্যা সড়ক, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সময় ০৩:৫৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬