সিলেট ০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
News Title :
টাঙ্গাইলে কাঁচাবাজারে অস্থিরতা নিত্যপণ্যের দামে আগুন-তদারকির ঘাটতির অভিযোগ ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে পুলিশ সুপার নবীগঞ্জে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন ড. রেজা কিবরিয়া‎ বানিয়াচংয়ে আসামিবাহী পুলিশের গাড়ি উল্টে খাদে, আহত ৬ ‎লাখাইয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত। ‎বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎সিসিকের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল কাইয়ুম চৌধুরী হবিগঞ্জের কৃতি সন্তান আব্দুর রহমান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব‎ নবীগঞ্জে চাঁদা না পেয়ে বিবিয়ানায় পাওয়ার প্লান্ট কর্মচারীর ওপর হামলার অভিযোগ‎ ‎মাধবপুরে ডিবির অভিযান:১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

বানিয়াচংয়ে আসামিবাহী পুলিশের গাড়ি উল্টে খাদে, আহত ৬

আসামী সহ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খালে পড়ে যায়।

‎হবিগঞ্জের বানিয়াচং থানা থেকে আসামি নিয়ে আদালতে যাওয়ার পথে পুলিশের একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেছে। এতে তিন পুলিশ সদস্য ও তিন আসামিসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।

‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে বানিয়াচং-হবিগঞ্জ সড়কের সুবিদপুর ও কবিরপুর পয়েন্টের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বানিয়াচং থানা থেকে তিন আসামিকে নিয়ে একটি পুলিশ ভ্যান হবিগঞ্জ আদালতের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালের মধ্যে উল্টে যায়।

‎দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা গাড়ির ভেতর থেকে তিন পুলিশ সদস্য এবং হাতকড়া পরা অবস্থায় তিন আসামিকে উদ্ধার করেন। পরে আহতদের দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

‎দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জের (ওসি) সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলে কাঁচাবাজারে অস্থিরতা নিত্যপণ্যের দামে আগুন-তদারকির ঘাটতির অভিযোগ

বানিয়াচংয়ে আসামিবাহী পুলিশের গাড়ি উল্টে খাদে, আহত ৬

সময় ০৪:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬