
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার। একই সময়ে প্রশাসনে দুই সচিবের দপ্তর বদল করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সানোয়ার জাহান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
আব্দুর রহমান তরফদার হবিগঞ্জের কৃতি সন্তান। তিনি চুনারুঘাট উপজেলার চাটপাড়া গ্রামের বাসিন্দা।
হবিগঞ্জ প্রতিনিধি 

















