সিলেট ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ নবীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বসার জায়গা নিশ্চিত করলেন পৌর প্রশাসক মো. রুহুল আমিন চুনারুঘাটে ১৫ কিলোমিটার ধাওয়া শেষে জনতার হাতে আটক ডাকাতি মামলার অভিযুক্ত, উদ্ধার প্রাইভেটকার মাদক দমনে পুলিশের বিশেষ উইং চান এমপি নাসের রহমান, তদবিরকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডিআইজি ‎কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার (সিআরবি) সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন‎‎ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক সুবিপ্রবির উপ উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার ‎জামালপুরের নবাব রেস্টুরেন্টে মোবাইল কোর্টের অভিযান, ২০ হাজার টাকা অর্থদণ্ড ‎অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে প্রশাসনের উদ্যোগ, তথ্য যাচাইয়ে জোর

‎নেতার সিদ্ধান্তের ওপরই আস্থা: তারেক রহমানের নির্দেশিত পথেই কাজ করতে চান-টুকু

সাংবাদিকদের মুখোমুখি সুলতান সালাউদ্দিন টুকু

‎টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির প্রভাবশালী নেতা সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন,আমার নেতা দেশনায়ক তারেক রহমানের প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। দল থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, আমি নিষ্ঠার সঙ্গে তা পালন করব।
‎শনিবার ১৪ ফেব্রুয়ারি সকালে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ‘মন্ত্রিত্ব’ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‎টাঙ্গাইল সদরবাসী তাদের প্রিয় নেতাকে মন্ত্রী হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন— এমন প্রসঙ্গে টুকু বলেন, ব্যক্তিগত পদের চেয়ে দলের সিদ্ধান্ত ও জনসেবাই তার কাছে মুখ্য। তিনি বলেন,টাঙ্গাইলকে একটি আধুনিক ও মডেল জেলায় রূপ দেওয়াই প্রধান লক্ষ্য।
‎ পহেলা ফাল্গুন উপলক্ষে তিনি বলেন,বাংলাদেশে গণতন্ত্রের বসন্ত বইছে। এই বসন্ত যেন সবার জন্য কল্যাণ ও শান্তির বার্তা বয়ে আনে।
‎টুকু জানান,তিনি সদরের ৪ লাখ ৬৫ হাজার ভোটারের প্রতিনিধি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিত করাই তার অঙ্গীকার।

‎একই নির্বাচনে দুই ভাই সংসদ সদস্য নির্বাচিত হওয়া প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু তার বড় ভাই আব্দুস সালাম পিন্টুর কথা স্মরণ করেন। তিনি বলেন, আমার ভাই দীর্ঘদিন কারাভোগ ও নির্যাতন সহ্য করেছেন। জনগণ রেকর্ড ব্যবধানে তাকে জয়ী করায় আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।
‎বিজয় পরবর্তী পরিস্থিতিতে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন,আপনারা অনেক পরিশ্রম করেছেন। এখন সময় ধৈর্য ও সংযম বজায় রাখার। কোনো উস্কানিতে পা দেবেন না। আমরা সহমর্মিতার মাধ্যমে শান্তির টাঙ্গাইল গড়ে তুলব।
‎তিনি টাঙ্গাইল সদরের ভোটার ও নেতাকর্মীদের প্রতি পুনরায় কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের প্রত্যাশা শতভাগ পূরণের প্রতিশ্রুতি দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত

‎নেতার সিদ্ধান্তের ওপরই আস্থা: তারেক রহমানের নির্দেশিত পথেই কাজ করতে চান-টুকু

সময় ০৬:০৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬