সিলেট ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
বিয়ানীবাজারে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার ‎নবীগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার ‎শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত ‎দিরাই’র মিতা হত্যা মামলার নারী আসামী সিলেটে র‍্যাবের হাতে গ্রেফতার ‎মাধবপুরে সালিশ বৈঠকে ভিডিও ধারণ নিয়ে  সংঘর্ষ, আহত ৩০ বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন ‎চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ‎মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস

‎সিলেটে বিএনপির জয়জয়কার: ১৯ আসনের ১৮টিতেই ধানের শীষের জয়

সিলেট বিভাগের ১৯ টি আসনের সকল প্রার্থী এক ফ্রেমে। ছবি- সংগৃহীত।

‎সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, বিভাগজুড়ে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীদের জয়জয়কার পরিলক্ষিত হয়েছে। ১৯টি আসনের মধ্যে ১৮টি আসনেই জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা।
‎বাকি একটি আসনে জয়ী হয়েছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী।

‎জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও প্রার্থীদের নির্বাচনী এজেন্টদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপির প্রার্থীরা ১৮ টি আসনেই বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন।
‎বিশেষ করে সিলেট-১ আসনে খন্দকার মুক্তাদির এবং সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর জয় রাজনৈতিক মহলে বেশ গুরুত্ব পাচ্ছে।
‎বিভাগীয় ফলাফল বিশ্লেষণে দেখা যায়:

‎সিলেট-১ খন্দকার মুক্তাদির, সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ এম এ মালেক, সিলেট-৪ আরিফুল হক চৌধুরী এবং সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

সুনামগঞ্জ-১ কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ নাসির উদ্দীন চৌধুরী, সুনামগঞ্জ-৩ কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৪ নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলন জয় পেয়েছেন।

মৌলভীবাজার-১ নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার-২ শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী বিজয়ী হয়েছেন।

হবিগঞ্জ-১ ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ জি কে গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে এস এম ফয়সল জয়লাভ করেছেন।
‎পুরো বিভাগে বিএনপির জোয়ার থাকলেও সিলেট-৫ আসনে জয়ী হয়েছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান।

‎রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনে বিএনপি জোটের আনুষ্ঠানিক প্রার্থী ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা ওবায়দুল্লাহ। তবে বিএনপির বহিষ্কৃত নেতা ‘চাকসু মামুন’ বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় ভোট ভাগ হয়ে যায়। এই অভ্যন্তরীণ কোন্দলের সুযোগ কাজে লাগিয়ে বাজিমাত করেছেন মুফতি আবুল হাসান।

‎সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টিতেই বিএনপি জোটের প্রার্থীরা বিজয়ী হলেও সিলেট-৫ আসনে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীর কারণে জোটের প্রধান প্রার্থীর জয় হাতছাড়া হয়েছে।
‎ইতোমধ্যে বিজয়ীদের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ানীবাজারে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

‎সিলেটে বিএনপির জয়জয়কার: ১৯ আসনের ১৮টিতেই ধানের শীষের জয়

সময় ০৮:৫৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬