সিলেট ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
হবিগঞ্জে ‎ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বিয়ানীবাজারে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার ‎নবীগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার ‎শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত ‎দিরাই’র মিতা হত্যা মামলার নারী আসামী সিলেটে র‍্যাবের হাতে গ্রেফতার ‎মাধবপুরে সালিশ বৈঠকে ভিডিও ধারণ নিয়ে  সংঘর্ষ, আহত ৩০ বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন ‎চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

ইতিহাস রচনা করে ধানের শীষের উত্তাল জয়গাঁথা জনগণের উত্তাল তরঙ্গে‎ ছাতক শহরে মিলন–মিজানের জনসমুদ্র

জনসভায় বক্তব্য রাখছেন কলিম উদ্দিন আহমদ মিলন

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ক‌লিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে ধানের শীষের পক্ষে নির্বাচনী শেষ মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
‎রোববার ৮ ফেব্রুয়ারি বিকেলে ছাতক পৌর শহরে বিএনপির আয়োজনে এ কর্মসূচি ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
‎কর্মসূচির শুরুতে ধানের শীষের পক্ষে একটি বিশাল ও শান্তিপূর্ণ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‎মিছিলে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ‘পরিবর্তন চাই’, ‘গণতন্ত্র চাই’, ভোট দিব কিসে ধানের শীষে, ‘মিলন-মিজান ভাই ভাই ধানের শীষে ভোট চাই; —এমন স্লোগানে পুরো ছাতক শহর মুখরিত হয়ে ওঠে।
‎মিছিল শেষে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ক‌লিম উদ্দিন আহমদ মিলন বলেন, আপনার একটি মূল্যবান ভোটই বদলে দিতে পারে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভবিষ্যতের নতুন বাংলাদেশ। তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে দক্ষিণ ছাতককে নিয়ে একটি আলাদা উপজেলা গঠন করা হবে।
‎পাশাপাশি ছাতকের রাস্তাঘাট, শিক্ষা খাত ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি বলেন, দীর্ঘদিনের ছাতক শহরের নিরাপদ পানির স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে।
‎এছাড়া গোবিন্দগঞ্জ বাজারকে একটি মিনি শহর হিসেবে গড়ে তুলে পরিচ্ছন্ন ও বাসযোগ্য আধুনিক নগরীতে রূপান্তর করা হবে। ঐতিহ্যবাহী জাউয়া বাজারকে দৃষ্টিনন্দন ও আধুনিক বাজারে রূপান্তরের প্রতিশ্রুতিও দেন তিনি।

‎ক‌লিম উদ্দিন আহমদ মিলন বলেন, নির্বাচনে যত বেশি ভোটে বিজয় নিশ্চিত করা যাবে, তত বেশি উন্নয়ন কাজ বাস্তবায়ন সম্ভব হবে।
‎এজন্য তিনি নেতা–কর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সর্বোচ্চ পরিশ্রম করার আহ্বান জানান।
‎বক্তব্যে ঐতিহাসিক রাজনৈতিক নেতৃত্বের ধারাবাহিকতার কথা তুলে ধরে তিনি বলেন,১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, ১৯৯০ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে এবং ২০২৪ সালে জনতার রক্তের বিনিময়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ পুনর্গঠনের পথ উন্মুক্ত হয়েছে।
‎তিনি বলেন, এই বাংলাদেশ কখনোই রাজাকার ও স্বাধীনতাবিরোধীদের হাতে তুলে দেওয়া যাবে না।

‎জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেন, ধানের শীষ তারেক রহমানের প্রতীক, ধানের শীষ উন্নয়নের প্রতীক। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ছাতক–দোয়ারাবাজারের উন্নয়ন ত্বরান্বিত করতে বিপুল ভোটে ক‌লিম উদ্দিন আহমদ মিলনকে বিজয়ী করতে হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ, নজরুল ইসলাম। ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহয়বায়ক ফজলুল করিম বকুল, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শফিকুল আলম, ছাতক পৌর বিএনপি’র প্রথম যুগ্নআহবায়ক জয়নাল আবেদীন মহি, ছাতক পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন সুমেন। জনসভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু।
‎স্বাগত বক্তব্য প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আহমেদ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি অবহেলার কারণে ছাতক–দোয়ারাবাজার অঞ্চলের সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের অবস্থা নাজুক হয়ে পড়েছে। সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের সম্ভাবনাগুলো বাস্তবায়ন সম্ভব হবে। সমাবেশে পবিত্র কুরআন তেলাওয়াত করেন যুব জমিয়ত বাংলাদেশ ছাতক উপজেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমেদ

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ‎ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ইতিহাস রচনা করে ধানের শীষের উত্তাল জয়গাঁথা জনগণের উত্তাল তরঙ্গে‎ ছাতক শহরে মিলন–মিজানের জনসমুদ্র

সময় ১১:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬