সিলেট ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা
লেভেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিতের দাবী..

টাঙ্গাইলে জাতীয় পার্টির মোজাম্মেল হকের সাংবাদিকদের সাথে মতবিনিময়

বক্তব্য রাখছেন আলহাজ্ব মুহাম্মদ মোজাম্মেল হক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোজাম্মেল হক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। আজ শনিবার সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মোজাম্মেল হক অভিযোগ করেন যে, বর্তমানে জাতীয় পার্টিকে স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন,একটি মহল পরিকল্পিতভাবে জাতীয় পার্টির নামে অপপ্রচার চালাচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।

পার্টির বর্তমান অবস্থান ও কৌশল ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি দলীয় ভাবে “না” ভোটের সিদ্ধান্ত নেয়ায় তারা প্রচারণা চালাচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন যে, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে তিনি বর্তমানে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন । একইসাথে তিনি নির্বাচনে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মতবিনিময় সভায় জেলা জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান আনোয়ার, সহ-সভাপতি সৈয়দ শামছুদ্দোহা যুবরাজ, ফারুকুল ইসলাম মান্না, এডভোকেট সুজাত আলী মিয়া,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আকবর আলী খান, দপ্তর সম্পাদক হুমায়ুন খান, যুগ্ন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খোকা, টাঙ্গাইল সদর উপজেলার সদস্য সচিব মো.কায়ছার রেজভী সদরের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, প্রচার সম্পাদক মো.আলমগীর হোসেন ও মহিলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রোকসানা বেগম প্রমুখ।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং যেকোনো ধরণের উসকানিমূলক অপপ্রচার থেকে সতর্ক থাকার পরামর্শ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

লেভেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিতের দাবী..

টাঙ্গাইলে জাতীয় পার্টির মোজাম্মেল হকের সাংবাদিকদের সাথে মতবিনিময়

সময় ০৪:৫৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬