সিলেট ০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

‎​ছাতক ৫ নং ওয়ার্ডে ধানের শীষের জোয়ার: প্রার্থী মিলনের কন্যার আবেগঘন বক্তব্যে ভোটারদের ব্যাপক সাড়া

বক্তব্য রাখছেন, কলিম উদ্দিন আহমেদ মিলন-এর কন্যা মৌ আহমেদ

‎ছাতক পৌরসভার ৫নং ওয়ার্ডের উদ্যোগে বিএনপির ধানের শীষের সমর্থনে আলোচনা সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় ৫নং ওয়ার্ডের দক্ষিণ বাঘবাড়ি এলাকায় এ মতবিনিময় সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন সভাপতিত্ব করেন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন সভা পরিচালনা করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাজ্জাদ মাহমুদ মনির।

‎প্রধান অতিথির বক্তব্যে ছাতক পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সামছু বলেন, সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন একজন সুশিক্ষিত ও ভদ্র রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে পরিচিত। তিনি আরও বলেন, সাবেক সংসদ সদস্য থাকাকালীন তিনি ছাতক-দোয়ারাবাজারে শিল্পকারখানা স্থাপন, রাস্তাঘাট উন্নয়ন এবং স্কুল-কলেজের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা গত ১৫ বছরে অর্জিত উন্নয়নের তুলনায় অনেক বেশি।
‎তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং ধানের শীষ বিজয়ী হলে সুনামগঞ্জ ৫ আসনে  মন্ত্রিত্ব আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহ্বায়ক সামছুর রহমান বাবুল, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন-এর কন্যা মৌ আহমেদ তার বক্তব্যে বলেন, আপনারা আমার বাবাকে বারবার সংসদে পাঠিয়েছেন, তিনি আপনাদের পরীক্ষিত নেতা, গত ১৭ বছর নানা নির্যাতনের শিকার হলেও তিনি আপনাদের ছেড়ে যাননি, এখন যে সুযোগ এসেছে, তা কাজে লাগিয়ে আবারও ধানের শীষে ভোট দিয়ে তাঁকে আপনাদের সেবা করার সুযোগ করে দিন, আমার বাবা জীবনের শেষ সময়টুকু জনগণের সেবায় উৎসর্গ করতে চান। বিশেষ করে নারী ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। এসময় আরও বক্তব্য রাখেন, উনার জামাতা আবিদ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাসেল তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল মাহমুদ, দিলীপ কুমার দাস,কেশব দাস, নীরু বর্ধন,যুবদল নেতা ইমরান হোসেন, ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বিপ্লব চন্দ্র পাল এবং ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তাজির আলী।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ পূর্ব জামে মসজিদের সভাপতি আহমদ আলী, নজির উদ্দিন, ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সামছুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, শামিম আহমদ চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনপি নেতা ইয়াহিয়া, দক্ষিণ বাগবাড়ী পঞ্চায়েতের মোতাল্লি আজিম উদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সেবুল আহমেদ, ৪নং যুবদল নেতা লাহিন মিয়া, পৌর ছাত্রদল নেতা সনি, শাওন আহমেদ, রাহেল আহমেদ, শোয়েব আহমেদ, ৫নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান শাহীন, কলেজ ছাত্রদল নেতা তুর্জ, মাহিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সভায় ১০ বছর বয়সী শিশু ছায়েম-এর কণ্ঠে বিএনপি ও ধানের শীষের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। মতবিনিময় সভা ও প্রচার মিছিলে ৫ নং ওয়ার্ডের দক্ষিণ বাগবাড়ি, লেবার পাড়া, পেপার মিল, রহমত বাগ এবং ব্যাটারি গলি থেকে শতশত নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, নজির হোসেন এবং গীতা পাঠ করেন বিষ্ণু দাস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

‎​ছাতক ৫ নং ওয়ার্ডে ধানের শীষের জোয়ার: প্রার্থী মিলনের কন্যার আবেগঘন বক্তব্যে ভোটারদের ব্যাপক সাড়া

সময় ১২:৪৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬