সিলেট ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

২৫ বছর ইমামতির পর বিদায়ী সংবর্ধনা পেলেন বাগবাড়ি জামে মসজিদের ইমাম

এলাকাবাসী সম্মানিত ইমাম সাহেব কে বিদায় জানান

‎দিরাই পৌর সদরের পুরাতন বাগবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুহাদ্দিস মাওলানা মোজ্জামিল হোসাইনকে দীর্ঘ ২৫ বছর ইমামতির দায়িত্ব পালন শেষে গ্রামবাসীর পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
‎সম্মান ও ভালোবাসার এই আয়োজনে তাঁকে একটি সম্মাননা ক্রেস্ট ও নগদ হাদিয়া প্রদান করা হয়।
‎সম্প্রতি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

‎স্থানীয়রা বলেন,ঝড়-বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়া যে কোনো পরিস্থিতিতেই মাওলানা মোজ্জামিল হোসাইন হুজুর তাঁর দায়িত্ব পালনে তিল পরিমাণ অবহেলা করেননি।
‎নিয়মিত ইমামতি, খুতবা প্রদান, ধর্মীয় শিক্ষা ও মুসল্লিদের নৈতিক দিকনির্দেশনায় তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক ও নিষ্ঠাবান।
‎তারা আরও বলেন, দীর্ঘ এই ২৫ বছরে তিনি শুধু একজন ইমামই নন, বরং এলাকার মানুষের কাছে একজন অভিভাবকতুল্য পথপ্রদর্শক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর নম্র ব্যবহার, ধর্মীয় জ্ঞান ও দায়িত্বশীলতার কারণে তিনি সকলের ভালোবাসা ও সম্মান অর্জন করতে সক্ষম হয়েছেন।
‎বিদায়ীকালে মাওলানা মোজ্জামিল হোসাইন আবেগাপ্লুত হয়ে মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার জন্য দোয়া কামনা করেন।

‎পরে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিরা বলেন, এমন একজন নিবেদিত প্রাণ আলেমকে বিদায় জানাতে পেরে তারা গর্বিত হলেও তাঁর শূন্যতা পূরণ করা সহজ হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

২৫ বছর ইমামতির পর বিদায়ী সংবর্ধনা পেলেন বাগবাড়ি জামে মসজিদের ইমাম

সময় ০৭:০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬