সিলেট ০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা
নবম পে-স্কেলের দাবীতে.....

​জৈন্তাপুরে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন

‎বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ এর কেন্দ্র ঘোষিত সরকার কর্তৃক গঠিত পে কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবী বাস্তবায়নের লক্ষ্যে জৈন্তাপুরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।
‎উপজেলার সকল সরকারি দপ্তরেরর কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে বৃহস্পতিবার  সকাল ১০ টা হতে ১২ টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচী পালিত হয়।

‎এতে উপস্থিত হয়ে  কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ প্রকাশ করেন। এ সময় বক্তারা বলেন, বর্তমান সকার পে কমিশন গঠন করে প্রায় এক বছর সময়ক্ষেপন করে। এখন রিপোর্ট জমা দিলেও তা কার্যকর করতে সরকার টালবাহানা করছে।
‎২০১৫ সালের পে স্কেল ঘোষনার পর ১১ বছর চলে গেলেও সরকারি কর্মচারীরা পূর্বের বেতন স্কেলে যোগদান করছেন।
‎কিন্তু এরই মধ্যে চাল ডাল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বেড়ে চলছে। এমতাবস্থায় আমাদের জীবন যাত্রা অত্যন্ত কস্টকর হয়ে উঠেছে। অতিরিক্ত ব্যয় করতে গিয়ে সকলই এখন ঋনগ্রস্থ। অবিলম্বে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ করতে সরকারের প্রতি আহবান জানান। পরবর্তীতে আরো কঠোর কর্মসূচী গ্রহন করা হবে বলে বক্তারা জানান।

‎সরকারি কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়নের জন্য কর্মচারীরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন। সরকার কর্মচারীদের প্রতি সহনশীল হয়ে একটি পে-কমিশন গঠন করেন। উক্ত কমিশন ইতোমধ্যে প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর রিপোর্ট দাখিল করায় কর্মচারীরা আশায় ছিলেন পে-কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হবে। 
‎সম্প্রতি একজন উপদেষ্টার এক মন্তব্য ‘অর্ন্তবর্তী সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না’ করার পর সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। কর্মসূচী শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

নবম পে-স্কেলের দাবীতে.....

​জৈন্তাপুরে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন

সময় ০৯:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬