সিলেট ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি ‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ নবীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বসার জায়গা নিশ্চিত করলেন পৌর প্রশাসক মো. রুহুল আমিন

দেশের এই ক্রান্তিকালে দেশ ও জনগণকে বাঁচাতে জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে: আবদুন নুর

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে জাতীয় পার্টির (এরশাদ) লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবদুন নুর বলেছেন, জাতীয় পার্টির শাসন আমলে কোন অনিয়ম দুর্নীতি হয়নি। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জনগণের বিচার ব্যাবস্হা দৌড় গড়ায় পৌঁছে দিতে উপজেলা পদ্ধতি চালু করেছিলেন।

‎তিনি বলেন, দেশের এই ক্রান্তিকালে দেশ ও জনগণকে বাঁচাতে জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে। এর জন্য সকল ভেদাভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে সিলেট-৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আমাকে বিজয়ী করুন।
‎তিনি বলেন, দেশের এই সংকটময় অবস্থা নিয়ে মানুষ হতাশ, আমরাও হতাশ। এই অবস্থায় আমরা দেখাব, জাতীয় পার্টি সবচেয়ে জনপ্রিয় দল। মানুষ পরিবর্তন চায়, জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।
‎তিনি আরোও বলেন, বিয়ানীবাজার
‎-গোলাপগঞ্জের সকল ন্যায্য দাবীর আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্টান স্থাপন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলাসহ নানা কাজ সম্পাদন করেছি। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে আমি খেটে খাওয়া মানুষের এমপি হতে চাই। এই অঞ্চলের মানুষের পাশে থেকে বাকি জীবন সেবা করে যেতে চাই।
‎বিয়ানীবাজার প্রেসক্লাবে ‘আমাদের জনপদে উন্নয়ন ভাবনা’ শীর্ষক ধারাবাহিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

‎বিয়ানীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়জুল হক শিমুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও সমাজচিন্তক আতাউর রহমান, জাতীয় পার্টির সদস্য সচিব আজিজুল ইসলাম লুকু ও প্রবীণ ব্যক্তিত্ব আসাদ উদ্দিন।
‎মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিয়ানীবাজার প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, দপ্তর সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকা প্রতিনিধি সামিয়ান হাসান, ক্রীড়া সম্পাদক সৈয়দ মুনজের হোসেন বাবু,কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসান, এম এ ওমর, সদস্য সাদিক হোসেন এপলু প্রমুখ।

‎জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবদুন নুর আরো বলেন, আমি বিয়ানীবাজার-গোলাপগঞ্জের মাটির সাথে মিশে ছিলাম। এ এলাকার কোথায় কেমন উন্নয়ন প্রয়োজন, তা আমার জানা আছে। সূতরাং উন্নয়ন প্রকল্প নিয়ে কেউ আমার কাছে কিছু চাইতে হবেনা। তিনি আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা

দেশের এই ক্রান্তিকালে দেশ ও জনগণকে বাঁচাতে জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে: আবদুন নুর

সময় ০৯:৫৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬