সিলেট ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি ‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ নবীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বসার জায়গা নিশ্চিত করলেন পৌর প্রশাসক মো. রুহুল আমিন চুনারুঘাটে ১৫ কিলোমিটার ধাওয়া শেষে জনতার হাতে আটক ডাকাতি মামলার অভিযুক্ত, উদ্ধার প্রাইভেটকার মাদক দমনে পুলিশের বিশেষ উইং চান এমপি নাসের রহমান, তদবিরকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডিআইজি

সিলেটে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

একজন শিক্ষার্থী, প্রধান অতিথি কে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

‎সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ২.৩০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব সম্পন্ন হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
‎ সিদরাতুল মুনতাহা সভানেত্রী, পুনাক, এসএমপি, সিলেট। অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ আফতাব চৌধুরী।

শিক্ষার্থীদের সাথে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

‎এছাড়াও এসএমপি’র বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‎অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে, যা উপস্থিত অতিথিদের ব্যাপক প্রশংসা কুড়ায়।
‎এরপর শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ।
‎এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রধান অতিথি ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের বিশেষ প্রীতি উপহার প্রদান করা হয়।

‎প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহ-শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে উঠতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। বিদ্যালয়ের শিক্ষার মান ও শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা

সিলেটে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সময় ০৯:০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬