সিলেট ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি ‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ নবীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বসার জায়গা নিশ্চিত করলেন পৌর প্রশাসক মো. রুহুল আমিন

‎জৈন্তাপুর সীমান্তে বিজিবির গুলিতে আহত যুবকের মৃত্যু

আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আতিক

‎সিলেটের জৈন্তাপুর উপজেলার গৌরীশংকর সীমান্তে বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ যুবক আতিকুর রহমান (আতিক) মারা গেছেন। আজ সোমবার বিকেল ৫টা ১৫ মিনিটে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওসমানী মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক আতিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

‎গত ২২ জানুয়ারি রাতে জৈন্তাপুর উপজেলার গৌরীশংকর সীমান্ত এলাকায় বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়ে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সংঘর্ষ চলাকালীন বিজিবির ছোঁড়া তিনটি গুলি আতিকের শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়।

‎গুলিবিদ্ধ হওয়ার পরপরই ওই রাতেই আতিককে গুরুতর আহত অবস্থায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ বিকেলে তিনি মারা যান।

‎জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

‎নিহত আতিক জৈন্তাপুর উপজেলার গৌরিশঙ্কর গ্রামের মৃত নূর নবীর ছেলে।

‎আতিকের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে জৈন্তাপুরে গভীর শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা

‎জৈন্তাপুর সীমান্তে বিজিবির গুলিতে আহত যুবকের মৃত্যু

সময় ০৯:৫০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬