সিলেট ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি ‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল....

‎কর্মবিরতি প্রত্যাহার, আগামীকাল সকাল থেকে কাজে ফিরছেন ইন্টার্ন চিকিৎসকরা

‎সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টানা ৩৮ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর রোববার দুপুরে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মানসিক প্রস্তুতির কথা বিবেচনা করে আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে তারা আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেবেন।

‎গত শনিবার সকালে এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। প্রশাসনের সঙ্গে প্রাথমিক সমঝোতা না হওয়ায় রোববারও এই কর্মসূচি অব্যাহত থাকে। ফলে দীর্ঘ সময় চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েন হাসপাতালে আসা শত শত সাধারণ রোগী।

‎রোববার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধিরা। ঘণ্টাব্যাপী এই বৈঠকে ইন্টার্ন চিকিৎসকরা তাদের আট দফা দাবি তুলে ধরেন।

‎বৈঠকের প্রধান সিদ্ধান্তগুলো হলো,হাসপাতালের স্পর্শকাতর এলাকাগুলোতে সার্বক্ষণিক আনসার সদস্য মোতায়েন করা। চিকিৎসকদের কর্মক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। হাসপাতালের সীমানার ভেতরে আনসারদের যথাযথ ডিউটি নিশ্চিত করা।

‎বৈঠক শেষে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির সংবাদমাধ্যমকে বলেন, ইন্টার্ন চিকিৎসকরা আমাদের প্রস্তাব মেনে নিয়ে কর্মবিরতি প্রত্যাহার করেছেন। আমরা তাদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আনসার মোতায়েনের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

‎ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতা ডা. মোহাম্মদ সাদিক জানান, কর্তৃপক্ষ আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। তাই রোগীদের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা কর্মসূচি প্রত্যাহার করছি। সোমবার সকাল ৮টা থেকে সবাই নিজ নিজ কর্মস্থলে ফিরবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল....

‎কর্মবিরতি প্রত্যাহার, আগামীকাল সকাল থেকে কাজে ফিরছেন ইন্টার্ন চিকিৎসকরা

সময় ০৬:৪৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬