সিলেট ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি ‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

ওসমানী মেডিকেলে নারী ইন্টার্ন চিকিৎসককে হেনস্তা, প্রতিবাদে কর্মবিরতি‎

রোগীর স্বজনরা চিকিৎসকের উপর হামলার দৃশ্য।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। হামলার ঘটনায় এক নারীসহ মোট ৩ জনকে আটক করেছে পুলিশ।

‎হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১২টার দিকে হাসপাতালের ৪র্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে (সার্জারি বিভাগ) এ ঘটনা ঘটে। ওই ওয়ার্ডে ভর্তি এক রোগীর স্বজনদের সঙ্গে কথা কাটাকাটি হয় দায়িত্বরত নারী ইন্টার্ন চিকিৎসকের। বাকবিতণ্ডার এক পর্যায়ে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে ওই চিকিৎসকের ওপর হামলা চালান এবং তাকে শারীরিকভাবে হেনস্তা করেন।

‎ঘটনার পরপরই হাসপাতালের অন্যান্য ইন্টার্ন চিকিৎসকরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্ত ১ নারী ও ২ পুরুষকে হাতেনাতে আটক করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
‎সহকর্মীর ওপর হামলার প্রতিবাদে এবং কর্মস্থলে নিরাপত্তার দাবিতে রাত ১টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখিত বক্তব্য উপস্থাপন করে ইন্টার্নি চিকিৎসকগণ। তারা রাত থেকেই কর্মবিরতির ঘোষণা দেন।

‎এর ফলে হাসপাতালের সাধারণ চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইন্টার্ন চিকিৎসকদের দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং হাসপাতালে চিকিৎসকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না।
‎কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং বর্তমানে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে নারী ইন্টার্ন চিকিৎসককে হেনস্তা, প্রতিবাদে কর্মবিরতি‎

সময় ১০:৫৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬