সিলেট ০৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর ‎জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি হলেন হবিগঞ্জ-১ আসনের এমপি ড.রেজা কিবরিয়া

বিন্দুবাসিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮৯ ব্যাচের ৩৭তম মিলনমেলা সম্পন্ন

‎টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিন্দুবাসিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ৩৭তম মিলনমেলা ও পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। স্মৃতিচারণ, ভ্রাতৃত্বের বন্ধন ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন উপভোগ করেন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

‎মিলনমেলাকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণ ও নির্ধারিত ভেন্যুতে দিনব্যাপী ছিল নানা আয়োজন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল, শৈশবের স্কুলজীবনের অম্লান স্মৃতিগুলো একে অপরের সাথে ভাগ করে নেন প্রাক্তন শিক্ষার্থীরা।

‎দীর্ঘদিনের কর্মব্যস্ততা কাটিয়ে সহপাঠীদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানের শেষভাগে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

‎এই আনন্দঘন আয়োজনে অংশ নেন টাঙ্গাইল সদর–৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি ব্যাচের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং এ ধরনের আয়োজনের মাধ্যমে সামাজিক সংহতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

‎আয়োজক কমিটির সদস্যরা জানান, কেবল আনন্দ উদযাপনই নয়, বরং পুরনো বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করা এবং ভবিষ্যতে সম্মিলিতভাবে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার লক্ষ্যেই এই মিলনমেলার আয়োজন করা হয়েছে।

‎সবশেষে এক বর্ণাঢ্য প্রীতিভোজ এবং আগামীতে আরও বড় পরিসরে একত্রিত হওয়ার অঙ্গীকার নিয়ে শেষ হয় ৮৯ ব্যাচের এই ৩৭তম মিলনমেলা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২

বিন্দুবাসিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮৯ ব্যাচের ৩৭তম মিলনমেলা সম্পন্ন

সময় ০৫:৫৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬