সিলেট ১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার ‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির ‎আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই  ইউএনও, স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত।।‎‎ হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ ‎মৌলভীবাজারে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ ৩জন গ্রেফতার। ‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎বানিয়াচংয়ে টি-আর গ্যাস গ্রেনেড উদ্ধার, আসছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল

উদ্ধারকৃত গ্রেনেড।

‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বসতবাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জন্য মাটি খননকালে একটি টিআর গ্যাস হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। উপজেলার ৩নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ছিলাপাঞ্জা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

‎গ্রেনেডটি বর্তমানে পুলিশের কড়া পাহারায় রয়েছে এবং এটি নিষ্ক্রিয় করতে আজ (বৃহস্পতিবার) সিলেট থেকে সেনাবাহিনীর একটি বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ছিলাপাঞ্জা এলাকার বাসিন্দা মহিবুর রহমান তার বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জন্য শ্রমিক দিয়ে মাটি খনন করাচ্ছিলেন। মাটি খোঁড়ার একপর্যায়ে শ্রমিকরা একটি টিআর গ্যাস হ্যান্ড গ্রেনেডের সন্ধান পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে বাড়ির মালিক মহিবুর রহমান বানিয়াচং থানা পুলিশকে অবহিত করেন।

‎খবর পেয়ে বানিয়াচং থানার এসআই মোড়ল মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এবং স্থানীয় দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ধারকৃত গ্রেনেডটি মুজিবুর রহমানের বাড়ির উঠানে এনে রাখা হয়েছে এবং চারপাশে বিশেষ নিরাপত্তা বেষ্টনী (ব্যারিকেড) দেওয়া হয়েছে।

‎এ বিষয়ে বানিয়াচং থানার এসআই মোড়ল মিজানুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করি। নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রাখা হয়েছে। বৃহস্পতিবার সিলেট থেকে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ টিম এসে গ্রেনেডটি পরীক্ষা-নিরীক্ষা করবে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বর্তমানে ওই এলাকায় কৌতূহলী মানুষের ভিড় থাকলেও পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার

‎বানিয়াচংয়ে টি-আর গ্যাস গ্রেনেড উদ্ধার, আসছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল

সময় ১১:০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬