
চ্যানেল আইয়ের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সবুজ সুরের সন্ধানে’ (সিজন-১)-এ নিজের সুরের জাদুতে দেশবাসীকে মুগ্ধ করে সেমিফাইনাল রাউন্ডে জায়গা করে নিয়েছেন সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের কৃতি সন্তান সংগীতশিল্পী জাহাঙ্গীর আলম সুমন।
বর্তমানে সেরা ১৫ জনের মধ্যে অবস্থান করা সুমন এই প্রতিযোগিতায় সিলেট বিভাগের একমাত্র প্রতিনিধি হিসেবে লড়াই করছেন।
প্রতিযোগিতার শুরু থেকেই সুমন তার অসাধারণ গায়কী দিয়ে বিচারক ও দর্শকদের নজর কেড়েছেন। বিশেষ করে বাউল সম্রাট শাহ আবদুল করিমের গান এবং ফোক সংগীতে তার সাবলীল পরিবেশনা অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। ইতোমধ্যে বিচারকদের কাছ থেকে তিনি সর্বোচ্চ নম্বর অর্জন করে সেমিফাইনালে সেরা ১৫ জনের তালিকায় আছেন।
সেরা ১০-এ যাওয়ার লড়াই ও ভোটের নিয়ম
প্রতিযোগিতার পরবর্তী ধাপ অর্থাৎ ‘সেরা ১০’ নির্বাচনে বিচারকদের নম্বরের পাশাপাশি দর্শকদের অনলাইন ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ম অনুযায়ী, বিচারকরা দেবেন ৫০ শতাংশ নম্বর এবং বাকি ৫০ শতাংশ নম্বর (সর্বোচ্চ ৫০ মার্ক) আসবে দর্শকদের অনলাইন ভোটের মাধ্যমে।
সিলেট বিভাগের একমাত্র প্রতিনিধি হিসেবে জাহাঙ্গীর আলম সুমনকে সেরা ১০-এ পৌঁছে দিতে তিনি দেশ-বিদেশের সকল সংগীতপ্রেমী ও শুভাকাঙ্খীদের কাছে ভোটের আবেদন জানিয়েছেন। ভোট দিতে ভিজিট করুন নিচের সোশ্যাল মিডিয়া লিংকগুলোতে:
* Facebook: pojmusicclub
* Instagram: pojmusicclub
* TikTok: pojmusicclub
সুমন বলেন,আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে এতদূর নিয়ে এসেছে। আমি আমার শেকড় ও সিলেট বিভাগের সম্মান রক্ষায় আপ্রাণ চেষ্টা করছি। আশা করি, আপনারা ভোট দিয়ে আমাকে সেরা দশে পৌঁছাতে সহযোগিতা করবেন।
সেমিফাইনালিস্ট শিল্পী মোঃ জাহাঙ্গীর আলম সুমন এর গান ভালো লাগলে তাকে সেরা ১০ এ পৌঁছোতে লাইক, কমেন্ট এবং শেয়ার এর মাধ্যমে ভোটিং এ এগিয়ে রাখতে সহযোগিতা করুন।
ভোট দেয়ার শেষ সময় ১৯ জানুয়ারি ২০২৬, দুপুর ১২টা পর্যন্ত। বানিয়াচং তথা সিলেটবাসী এখন তাদের প্রিয় সুমনের চূড়ান্ত সাফল্যের অপেক্ষায় প্রহর গুনছেন।
উল্লেখ্য, পরিবেশ ও সংগীতের মেলবন্ধনে আয়োজিত এই রিয়েলিটি শোটি চ্যানেল আই-তে নিয়মিত প্রচারিত হচ্ছে। প্রতি বৃহস্পতিবার রাত ১০ টা ১৫ মিনিটে চ্যানেল আই’র পর্দায় অনুষ্ঠান টি প্রচারিত হয়।
স্টাফ রিপোর্টার 



















