সিলেট ১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ বিএনপি নেতা ও তরুণ ব্যবসায়ী রাহুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা‎ শান্তিগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে অংশীজনদের কর্মশালা ‎মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, আহতদের মাঝে অনুদান বিতরণ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালি আলোচনাসভা ও হাতধোয়া প্রদর্শনী ‎তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ ‎তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার সিলেটের জৈন্তাপুরে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টা: মূলহোতা রামিম গ্রেফতার ‎বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর ইন্তেকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র গভীর শোক

‎নবীগঞ্জে মাওলানা আয়ূব আলী (র.) ট্রাস্টের আনুষ্ঠানিক উদ্বোধন

‎

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সঈদপুর বাজার ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আয়ূব আলী (র.)-এর স্মরণে গঠিত ‘মাওলানা আয়ূব আলী (র.) ট্রাস্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানটি ২২ ডিসেম্বর সোমবার সঈদপুর বাজার ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এক ধর্মীয় ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. এম. এ. মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সালেহ আল হামিদী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ হাফিজুর রহমান।
‎
‎অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যারিস্টার মুজাক্কির হুসাইন, মাওলানা আশরাফুল ইসলাম ও শাকির আলী। সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ব্যারিস্টার মুজাক্কির আলী।
‎
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা এফ. কে. এম. শাহজাহান, প্রফেসর আব্দুল হাই, মাওলানা আফজাল হুসেন তালুকদার, মাওলানা আলী আক্কাছ মোল্লা, মাওলানা আব্দুল হালীম মিঠাপুরি, মাওলানা আশরাফ আলী, এবং তোফাজ্জল হুসেন, প্রধান শিক্ষক, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়। এছাড়াও বক্তব্য প্রদান করেন সাইদুল হক চৌধুরী, মাওলানা আলতাফ উদ্দিন, মাওলানা আনসারুল ইসলাম, মাওলানা তারেকুল ইসলাম ও মাওলানা হোসাইন আহমেদ প্রমুখ।
‎
বক্তারা তাঁদের বক্তব্যে মাওলানা আয়ূব আলী (র.)-এর শিক্ষা, আদর্শ ও দ্বীনি অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর নামে প্রতিষ্ঠিত ট্রাস্টের মাধ্যমে শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
‎
‎অনুষ্ঠানে সঈদপুর বাজার ফাজিল মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন।
‎
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ

‎নবীগঞ্জে মাওলানা আয়ূব আলী (র.) ট্রাস্টের আনুষ্ঠানিক উদ্বোধন

সময় ০৫:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫