সিলেট ১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার ‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির ‎আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই  ইউএনও, স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত।।‎‎ হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ ‎মৌলভীবাজারে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ ৩জন গ্রেফতার। ‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎সিলেটে প্রতারণার অভিযোগে স্বামী-স্ত্রী আটক, বিদেশ পাঠানোর নাম করে ১ কোটি ২৬ লক্ষ টাকা আত্মসাৎ!

‎যুক্তরাজ্যে (লন্ডনে) ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর নামে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে সিলেটে দুই প্রতারককে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

‎আটককৃতরা হলেন, ফারজানা শারমিন সোমা (৩৭) এবং তাঁর স্বামী মোঃ নাজিম উদ্দিন আদিল (৩৫) প্রতাণার অভিযুক্ত এই দম্পতি সিলেট কোতোয়ালী মডেল থানাধীন জিন্দাবাজার জল্লারপাড় এলাকার এলিগ্যান্ট শপিংমলের ১১ তলায় অবস্থিত FAI-INTERNATIONAL IMMIGRATION & ADMISSION CONSULTANCY FIRM নামক প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিলেন বলে ভুক্তভোগীরা দাবী করেন।

‎আটককৃত ফারজানা শারমিন সোমা (৩৭) স্বামী-মোঃ নাজিম উদ্দিন আদিল, পিতা-আবুল কালাম বিশ্বাস, মাতা- সালমা খাতুন, সাং- বাসা নং-জি-৬, সেক্টর-০৭, থানা- কোতোয়ালী মডেল থানা, জেলা-যশোর, বর্তমানে-কমলদাহ, কমলদাহ রোড, থানা-লালবাগ, জেলা-ঢাকা, ব্যবসায়ীক ঠিকানা: এলিগ্যান্ট শপিং মল, ১১তলা, জিন্দাবাজার, জল্লারপাড় বোড, থানা-কোতোয়ালী এই ঠিকানা ব্যবহার করেন এবং তার স্বামী মোঃ নাজিম উদ্দিন আদিল (৩৫) পিতা-মোঃ ইব্রাহীম, মাতা-নাছিমা বেগম, স্থায়ী সাং- মিরাজনগর, সি-ব্লক, রায়েরবাগ, থানাঃ কদমতলী, জেলাঃ ঢাকা, বর্তমান সাং- ৮/১ কমলদাহ (উর্দু রোড), চক বাজার, থানা-লালবাগ, জেলা-ঢাকা ঠিকানা ব্যবহার করেন বলে পুলিশ জানায়।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়,বাদী মো. মাছুম আহমদ সহ মোট ৬ জন ভুক্তভোগী একত্রিত হয়ে মামলা দায়ের করেন৷ অভিযুক্তরা বাদী এবং অন্যান্য ভুক্তভোগী সাক্ষীদেরকে যুক্তরাজ্যে (লন্ডনে) পাঠানোর আশ্বাস দিয়ে চুক্তিনামা সম্পাদন করেন। এরপর গত ২৬/০৬/২০২৪ তারিখ থেকে ০৩/০২/২০২৫ তারিখের মধ্যে বিভিন্ন সময়ে ব্যাংক ও রসিদের মাধ্যমে (নগদে) ভুক্তভোগীদের কাছ থেকে মোট ১,২৬,২৬,০০০/- (এক কোটি ছাব্বিশ লক্ষ ছাব্বিশ হাজার) টাকা আত্মসাৎ করেন বলে বাদী অভিযোগ করেন।

‎ঘটনার তদন্তে নেমে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মুকিত মিয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সঙ্গী ফোর্সসহ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন।

গোপন তথ্যের ভিত্তিতে গত ৬ ডিসেম্বর  রাত আনুমানিক সাড়ে ১০ টায় সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ ও যশোর ডিবি ও থানা পুলিশের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন নতুন উপশহরস্থ ফারজানা শারমিন সোমার বাসা থেকে গ্রেপ্তার করে।

‎পরদিন ৭ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে অভিযুক্তদেরকে সিলেট কোতোয়ালী মডেল থানা হেফাজতে নিয়ে আসা হয়।

‎সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযুক্তদের বিধি মোতাবেক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ০৫ জুন, ২০২৫ তারিখে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৬/৪২০/৫০৬/৩৪ ধারায় মামলা (এফআইআর নং-৭, জি আর নং-২৭২) দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার

‎সিলেটে প্রতারণার অভিযোগে স্বামী-স্ত্রী আটক, বিদেশ পাঠানোর নাম করে ১ কোটি ২৬ লক্ষ টাকা আত্মসাৎ!

সময় ০২:২৮:০২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫