সিলেট ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
News Title :
হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব। হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিসসহ আহত কয়েকজন নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি

নবীগঞ্জে সামিট বিবিয়ানা পাওয়ার প্লান্টে অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে, বড় দুর্ঘটনা এড়ানো গেছে

হবিগঞ্জের নবীগঞ্জে এশিয়ার অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সামিট বিবিয়ানা পাওয়ার প্লান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে প্লান্টের বাইরে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় সম্পূর্ণ বিদ্যুৎ কেন্দ্রটি।

স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)–এর নিয়ন্ত্রণাধীন সামিট বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রের বরাদ্দকৃত জায়গায় হঠাৎ আগুন দেখা দেয়। ওই স্থানে থাকা পুরনো ফিল্টার, পরিত্যক্ত মালামাল ও শুকনো ঘাসে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সামিট বিবিয়ানার নিজস্ব ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। সঙ্গে যোগ দেয় নবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট। ফায়ারম্যান হাবিব মিয়ার নেতৃত্বে প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

পিডিবির প্রধান প্রকৌশলী আব্দুল মন্নান জানান,
আগুন প্লান্টের বাইরে পরিত্যক্ত মালামাল রাখার জায়গায় লেগেছে। মূল বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় কোনো প্রভাব পড়েনি। উৎপাদন স্বাভাবিক রয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পিডিবির সহকারী প্রকৌশলী আহমদুল আহসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে।

অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব।

নবীগঞ্জে সামিট বিবিয়ানা পাওয়ার প্লান্টে অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে, বড় দুর্ঘটনা এড়ানো গেছে

সময় ১০:২৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫