সিলেট ১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার ‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির ‎আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই  ইউএনও, স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত।।‎‎ হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ ‎মৌলভীবাজারে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ ৩জন গ্রেফতার। ‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎হবিগঞ্জের লাখাইয়ে ট্রাক্টর-টমটম সংঘর্ষে নিহত ১, আহত ৩‎

নিখিল দাস (৫০) নিথর দেহ।

‎হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় নিখিল দাস (৫০) এক ব্যক্তি নিহত এবং তার স্ত্রীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

‎বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে লাখাই উপজেলার মনতৈল এবং কামরাপুর এর মাঝামাঝি রাস্তায় একটি ধান বোঝাই ট্রাক্টর ট্রলি ও টমটমের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

‎আহতরা হলেন নিহতের স্ত্রী দীপিকা রানী দাস (৪০), উর্মিলা রানী দাস (৪০), এবং উদয় ঘোষ (১৬)নিহত ও আহত সকলেই লাখাই উপজেলার পূর্ব-বুল্লা গ্রামের দাস পাড়ার বাসিন্দা। আহতদের দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধান বোঝাই ট্রাক্টর ট্রলিটি ভুল দিকে (রং সাইডে) গিয়ে টমটমটিকে সজোরে ধাক্কা মারে, যার ফলে ট্রাক্টরের সামনের চাকা খুলে ঘটনাস্থল থেকে ছিটকে যায়। দুর্ঘটনার পরপরই ট্রাক্টরটির চালক পালিয়ে যায়।

‎ঘটনাস্থলে পরিদর্শন করে দেখা যায়, জব্দকৃত ট্রাক্টর ট্রলিটি ছিল ফিটনেসবিহীন এবং মারাত্মক ত্রুটিপূর্ণ, বিশেষ করে এর চাকা ও ইঞ্জিনসহ বডি ছিল জরাজীর্ণ। এই ধরনের ঝুঁকিপূর্ণ গাড়ি সড়কে চলায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন এবং এই ফিটনেসবিহীন গাড়িগুলোর চলাচল নিয়ে প্রশ্ন ওঠে।

‎লাখাই থানা ওসি বন্দে আলী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, লাশের সুরতহাল রিপোর্টের (আরটিএ) জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হয়েছে। আরটিএ সম্পন্ন হলে নিহত নিখিল দাসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং উভয় গাড়ি থানায় জব্দ করা হবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তা গ্রহণ করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার

‎হবিগঞ্জের লাখাইয়ে ট্রাক্টর-টমটম সংঘর্ষে নিহত ১, আহত ৩‎

সময় ০৯:৪৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫